তীরন্দাজিতে বিশ্ব রেকর্ড গড়লেন অদিতি

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্ব তিরন্দাজির স্টেজ থ্রি-তে দূরন্ত পারফরম্যান্স করে সকলের নজর কাড়লেন ভারতের তরুণ তীরন্দাজ অধিতি গোপীচাঁদ। গত মঙ্গলবার কলম্বিয়ার মেডলিনে আয়োজিত প্রতিযোগিতায় এই নজির গড়েন অদিতি।

বছর ১৬- এই ভারতীয় তীরন্দাজের পারফরম্যান্স ছিল যথেষ্ট নজকাড়া। মোট ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পয়েন্ট দখল করেছেন অদিতি। এর আগে মার্কিন মুলুকে আয়োজিত প্রতিযোগিতায় অদিতি ৭০৫ পয়েন্ট পেয়েছিল।

অভাবনীয় এই পারফরম্যান্সে স্বভাবতই খুশি প্রতিভাবান ভারতীয় তীরন্দাজটি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অদিতি বলেন, আমি দারুণ আনন্দিত। দেশের হয়ে এইরকম সাফল্য পেয়ে আমি দেশবাসীকেই তা উৎসর্গ করতে চাই। আর আমার আনন্দ পাওয়ার আরও একটি কারণ হচ্ছে মাত্র ১৬ বছর বয়সেই আমি এই পারফরম্যান্স করতে পেরেছি। আমার পরবর্তী লক্ষ্য থাকবে সিনিয়র দলে সুযোগ পেয়ে এইরকম পারফরম্যান্স করার।

এই প্রতিযোগিতায় শুধু অদিতিই নয়, নজর কেড়েছেন আর ভারতীয় তীরন্দাজ জয়তী সুরেখা ভেনম। সেও কোয়ালিফাই রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাঁর মোট পয়েন্ট হল ৭০৮। এছড়া প্রাণীত কাউর ছয় নম্বর স্থান দখল করেছেন। তিনি ৭০০ পয়েন্ট সংগ্রহ করেছেন। ৬৮৪ পয়েন্ট পেয়েছেন অভনীত কাউর।

ভারতীয় মহিলা তীরন্দাজরা সকলের মোট পয়েন্ট হল ২,১১৯।  মাত্র এক পয়েন্ট বেশি পেয়ে বিশ্ব রেকর্ড করেছেন রিপাবলিক কোরিয়ার তীরন্দাজরা। গত সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের আসরে এই নজির গড়েন তাঁরা।

পুরুষদের মধ্যে দখল করেছেন অভিষেক ভার্মা। তিনি অষ্টম স্থান অধিকার করেছেন। তাঁর পয়েন্ট সংগ্রহ ৭০৭। এটি বিশ্ব তীরন্দাজ প্রতিযোগিতায় ভারতের পুরুষদের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের