৩১ অগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ, পাকিস্তান-শ্রীলঙ্কায় বসছে আসর

দীর্ঘ ১৫ বছর বাদে ফের এশিয়া কাপের আসর বসতে চলেছে পাকিস্তানের মাটিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান।  ধোঁপে টিকল না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তি। এশিয়া কাপের আসর বসছে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে। আগামী ৩১ অগস্ট শুরু প্রতিযোগিতা। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

চলতি বছরের এশিয়া কাপের আয়োজকের দায়িত্বে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বিসিসিআইয়ের সচিব জয় শাহ আগ বাড়িয়ে হুঙ্কার দেন, পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানের মাটি থেকে অন্যত্র যাতে প্রতিযোগিতার আসর সরানো যায় তার জন্য কলকাঠি নাড়তে শুরু করেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাল্টা জানিয়ে দেওয়া হয়, ভারত এশিয়া কাপ খেলতে না এলে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ খেলতে যাবে না বাবর আজমরা।

যুযুধান দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে লড়াইয়ের মধ্যেই পিসিবির পক্ষ থেকে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। অর্থা‍ৎ নিরপেক্ষ কোনও দেশের মাটিতে ভারতের ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব ভেস্তে দেওয়ার চেষ্টা চালান বিসিসিআইয়ের সচিব। কিন্তু কলকাঠি নেড়েও পাকিস্তানের হাত থেকে এশিয়া কাপ আয়োজনের অধিকার কাড়তে পারেননি। এদিন এসিসি’র পক্ষ থেকে জানানো হয়, এশিয়া কাপের মোট ১৩টি ম্যাচের মধ্যে নয়টি ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে। বাকি চারটি ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে। এসিসির ঘোষণার পরে দীর্ঘ ১৫ বছর বাদে ফের এশিয়া কাপের আসর বসতে চলেছে পাকিস্তানের মাটিতে।

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!