Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাঙড়-চোপড়ার ঘটনায় তৃণমূল জড়িত নয়, দাবি মুখ্যমন্ত্রীর

চোপড়া ও ভাঙড়ের অশান্তি তথা মৃত্যুর ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর নিশানায় বিরোধীরাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) ভোটগ্রহণের দিন। সেই নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করার এদিনই ছিল শেষদিন। আর এদিনেই রাজ্যের ২ প্রান্তে মনোনয়ন দাখিল করার ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল দুটি এলাকায়। সেখানে রক্ত ঝরার পাশাপাশি ঝরল জীবনও। উত্তরবঙ্গের(North Bengal) চোপড়ায়(Chopra) এবং দক্ষিণবঙ্গের(South Bengal) ভাঙড়ে(Bhangar) এদিন সংঘর্ষের ঘটনায় মারা গিয়েছেন ২জন। সেই দুই ঘটনাতেই তৃণমূলের কোনও যোগ নেই বলে এদিন বিকালেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দুটি ঘটনার জন্যই তিনি কাঠগড়ায় তুলেছেন বামেদের পাশাপাশি বিরোধীদের। দুটি ঘটনার পিছনেই যে কেন্দ্রের শাসক দলের উস্কানি রয়েছে সেটাও জানাতে ভোলেননি তিনি। তাঁর দাবি, কার্যত কেন্দ্রের শাসক দলের ইন্ধনেই এই দুই জায়গায় হিংসার অশান্তি ঘটনা ঘটেছে। অন্যত্র মনোনয়ন শান্তিপূর্ণ ভাবেই হয়েছে।

আরও পড়ুন মুর্শিদাবাদ পুরসভা হাতছাড়া হতে পারে তৃণমূলের

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘এখন অনেকেই ভোটে মনোনয়ন জমা দিচ্ছেন। বাম আমলে তো কাউকে মনোনয়ন জমা দিতেই দেওয়া হত না। একনাগাড়ে আমাদের ওপর হামলা হয়েছে এবারে। কে উস্কানি দিচ্ছে সব জানি। আমাদের তরফেও কাল প্রতিরোধ হয়েছে। চোপড়ার ঘটনায় তৃণমূল জড়িত নয়। ভাঙড়েও অনেক উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে। সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে। তারপরেও প্রশাসনকে বলেছি কড়া পদক্ষেপ করতে হবে। বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আইএসএফ(ISF)-এর প্ররোচনায় ভাঙড়ে অশান্তি হয়েছে। পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে। চোপড়া, ইসলামপুরে মনোনয়ন পর্ব ঘিরে যে যে অশান্তি হয়েছে, তার কোনওটার সঙ্গেই জড়িত নয় তৃণমূল(TMC)। যারা এসব করেছে, তাদের দল প্রার্থী হতে দেয়নি। কারণ, তাঁদের কাজে অসন্তুষ্ট দল।’

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের