হনুমানের সঙ্গেই ‘আদিপুরুষ’ দেখার সুযোগ, মাল্টিপ্লেক্সেও ফুল দিয়ে বিশেষ আসন পাতার ব্যবস্থা

ছবি প্রদর্শনের আগে সেখানে নিয়মিত ফুল দেওয়া হবে। নির্মাতাদের বিশ্বাস, যেখানে ভগবান রামচন্দ্র বিরাজ করেন, সেখানে হনুমানেরও বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপাতত সব জল্পনা-কল্পনা পেরিয়ে আর মাত্র কয়েক ঘন্টা বাদেই রিলিজ করছেন প্রভাস- কৃতির বহু প্রতীক্ষিত ‘আদিপুরুষ’। গতবছরে মুক্তির কথা থাকলেও ছবির ট্রেলার ঘিরে বিতর্ক একেবারে তুঙ্গে উঠেছিল। এমনকী এই বছরেও যখন ছবির পোস্টার রিলিজ হয় তখনও বিতর্কে জেরবার হয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে সবকিছুকে পেরিয়ে মুক্তির জন্যে প্রস্তুত আদিপুরুষ। ইতিমধ্যেই প্রচার পর্ব শেষ। চারিদিকে অগ্রিম বুকিং-এ তোলপাড় পড়ে গিয়েছে হলে হলে। প্রায় তিন বছর ধরে চলেছে ছবিটির নির্মাণ, বহু প্রতিকূলতার মধ্যে অবশেষে আগামিকাল মুক্তি পাচ্ছে আদিপুরুষ তবে নির্মাতারা প্রচার দূরে রেখেছেন। ইতিমধ্যেই কয়েক লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে আদিপুরুষের। রণবীর, রামচরণ, প্রভাস-কৃতি নিজেরাই ১০,০০০ না টিকিট বুকিং করেছেন। এছাড়াও কার্তিকেয়া 2 প্রযোজক অভিষেক আগরওয়ালও সরকারি স্কুল, অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে মানুষদের দেখার জন্য ১০,০০০ টিকিট কিনেছেন।

রিপোর্ট অনুযায়ী, সারা দেশে প্রায় দেড় লাখ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ 3-3.5 কোটি টাকা ছবির রোজগারে জুড়ে গিয়েছে। অনেক কর্পোরেট আদিপুরুষের জন্য বাল্ক বুকিং করেছে। এদিকে সিনেমাহলের একটি আসনও হনুমানের জন্য বরাদ্দ রাখার কথা আগেই ঘোষণা করেছিলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা। এ বার জানা গেল, মাল্টিপ্লেক্সেও থাকবে এই বিশেষ ব্যবস্থা। হনুমানের মূর্তি প্রতিষ্ঠা করা হবে একটি আসনে। ছবি প্রদর্শনের আগে সেখানে নিয়মিত ফুল দেওয়া হবে। নির্মাতাদের বিশ্বাস, যেখানে ভগবান রামচন্দ্র বিরাজ করেন, সেখানে হনুমানেরও বাস।

সেই বিশ্বাস থেকেই এমন সিদ্ধান্ত।সম্প্রতি জানা গেল, কিছু মাল্টিপ্লেক্সে একটি ছোট আসন নির্দিষ্ট থাকছে হনুমানের প্রতি শ্রদ্ধাবশত। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা IndiaToday.in-কে জানিয়েছেন, “আদিপুরুষ দল একটি প্রচলিত প্রচারমূলক প্রচারণার জন্য যায় নি। বিতর্কে না জড়ানোর জন্য তারা তাদের এড়িয়ে গিয়েছে। কিন্তু, এই বিনামূল্যের টিকিট-প্রচারণা নিশ্চয়ই তাদের পক্ষে কাজ করেছে। যদিও কয়টি টিকিট বিক্রি হয়েছে তা ট্র্যাক করা কঠিন।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে