Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রদর্শনী ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  বেজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেলে একটি প্রদর্শনী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। যাঁরা কাতার বিশ্বকাপেও মেসিদের প্রতিপক্ষ ছিল। সে ম্যাচে যেমন অজিদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন মেসিরা, বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না। খেলার ফল ২-০। আর্জেন্টিনার হয়ে গোল করেন দলের অধিনায়ক লিওনেল মেসি ও জার্মান পেজালা।

হোক না প্রদশর্নী ম্যাচ, কাজেই সেই ম্যাচ নিয়ে আর্জেন্টিনা যে কতটা সিরিয়াস ছিল তার প্রমাণ পাওয়া গেল ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। সবে খেলা তখন শুরু হয়েছে। ঘড়ির কাঁটা বলছে, খেলার বয়স তখন ঠিক কাঁটায় কাঁটায় দু মিনিট হয়েছে। ঠিক এমনই সময় একটি পরিকল্পিত আক্রমণ অজিদের বক্সে আনে আজেন্টিনা।

বাঁ দিক থেকে একটি বল আসে আর্জেন্টিনার অধিনায়কের কাছে। তিনি তখন প্রতিপক্ষ দলের বড় বক্সের একটু ডান দিক ঘেঁষে দাঁড়িয়ে। বল পেয়েই চেনা ছন্দে জ্বলে উঠলেন মেসি। একটু বাঁ দিকে কাট করে ভিতরে ঢুকেই দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে দর্শনীয় একটি গোল উপহার দিলেন তিনি। যা দেখে মাঠে উপস্থিত দর্শকরা অভিভূত হয়ে পড়লেন। সত্যিই তো এইরকম গোল দেখার জন্যই তো দর্শকরা মাঠে উপস্থিত হন।

আরও জানতে পড়ুন: সৌদির ২ ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিলেন মারিনিও

এরপর অস্ট্রেলিয়া গোল শোধের চেষ্টা করলেও আর্জেন্টিনা রক্ষণে এসে তাঁদের যাবতীয় আক্রমণ শেষ হয়ে যায়। বিরতি অবধি ১-০ গোলেই এগিয়ে ছিল আর্জেন্টিনা।

এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যেই ফের মেসির দলের হয়ে গোল অজিদের বিরুদ্ধে গোল করেন পেজেলা। খেলার বয়স তখন ৬৫ মিনিট। তারপর আর ম্যাচে চেষ্টা অজিরা করলেও তা ফলপ্রসূ হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানেই ম্যাচ জেতে আর্জেন্টিনা।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের