উগান্ডার স্কুলে হামলা চালিয়ে পড়ুয়া-সহ ২৬ জনকে পুড়িয়ে মারল জঙ্গিরা

জীবন-ম্যতুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও আট পড়ুয়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের একবার জঙ্গিদের ভয়াবহ নৃশংসতার সাক্ষী থাকল পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর এমপন্ডাউইয়ের স্কুলে হামলা চালিয়ে ২৬ জনকে পুড়িয়ে মারল কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেসের জঙ্গিরা। গুরুতর জখম হয়েছেন আরও আটজন।পাশাপাশি ছয়জনকে অপহরণ করা হয়েছে।  আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। হামলাকারীদের ধরতে ইতিমধ্যেই বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, শুক্রবার রাত এগারোটা নাগাদ কঙ্গো-উগান্ডা সীমান্ত লাগোয়া শহর এমপন্ডাউইয়ের লুবিরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায় আইএসের সঙ্গে যুক্ত কুখ্যাত সন্ত্রাসী সংগঠন অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস-এর জঙ্গিরা। স্কুলের ছাত্রাবাসে অগ্নিসংযোগ করার পাশাপাশি খাদ্য মজুত করে রাখা গুদামে হামলা চালায়। ছয় জনকে আপহরণ করে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় হামলাকারীরা। ভয়াবহ আগুনের খবর শুনেই ঘটনাস্থলে ছুটে যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের।

শনিবার সকালের আগুন নিয়ন্ত্রণে আনার পরে ভস্মীভূত হওয়া ছাত্রাবাস থেকে ২৬ জনের পুড়ে কার্যত ছাই হয়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি আটজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। উগান্ডার সেনাবাহিনীর মুখপাত্র মেজর বিলাল কাটামবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া স্কুলের ছাত্রাবাসের ধ্বংসস্তুপ থেকে আরও মৃতদেহ মিলতে পারে। স্কুলে হামলা চালানোর পরে জঙ্গিরা বীরুনগা জাতীয উদ্যানের দিকে পালিয়ে গিয়েছে। নৃশংস হামলায় নিহতদের কতজন পড়ুয়া তা অবস্য স্পষ্ট করে জানাতে পারেননি সেনা মুখপাত্র।

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর