অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি রান্নায় পাতুরি মানেই সাধারণত মাছের কথা মনে পড়ে! তবে নিরামিষ খাবার পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্য এই অভিনব পদ ফুলকপির পাতুরি। ফুলকপি, সর্ষে, পোস্ত, নারকেল ও মশলার মিশেলে তৈরি এই পদ স্বাদে যেমন দুর্দান্ত, তেমনই তুলনামূলক কম তেলে রান্না হয়। রইল সহজ রেসিপি।

উপকরণ

ফুলকপি – ১ টি ( কোচানো)

হলুদ গুঁড়ো – ১/৪ চা চামচ

লঙ্কার গুঁড়ো – ১/৪ চা চামচ

জিরে – ১/২ চা চামচ

চিনি – ১/৪ চা চামচ

সর্ষের তেল – ১ চা চামচ

নুন – স্বাদ অনুযায়ী

সর্ষে – ১ চা চামচ

পোস্ত – ৩/৪ চা চামচ

কাঁচালঙ্কা – ২টি

কোরানো নারকেল – ১/৪ কাপ

রসুন – ৪ কোয়া

কলাপাতা – প্রয়োজনমতো

তেল – কলাপাতা মাখানোর জন্য সামান্য

পদ্ধতি

প্রথমে ফুলকপি ভালো করে ধুয়ে ছোট ছোট কুচি করে নিন। এবার গরম জলে ২ থেকে ৩ মিনিট ফুলকপি ভিজিয়ে রাখুন। এবার একটি মিক্সিতে সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা, কোরানো নারকেল এবং রসুন দিয়ে সামান্য জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। একটি বড় পাত্রে কোরানো ফুলকপি নিয়ে তার মধ্যে তৈরি করা মশলার পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, চিনি, নুন এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর পাত্রটি ঢেকে প্রায় ৪৫ মিনিট রেখে দিন, যাতে ফুলকপির মধ্যে মশলার স্বাদ ভালোভাবে মিশে যায়। এবার কলাপাতা হালকা আঁচে একটু গরম করে কেটে নিন।একটি স্টিমার বা ভাপানোর পাত্রে কলাপাতা বিছিয়ে তার উপর তৈরি করা পাতুরিগুলি সাজিয়ে দিন। ঢাকনা বন্ধ করে ১২ থেকে ১৫ মিনিট ভাপে রান্না করুন।ভাপানো হয়ে গেলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ও স্বাস্থ্যকর নিরামিষ ফুলকপির পাতুরি।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের