বিতর্ককে বুড়ো আঙুল! পাঠানকে ছাপিয়ে প্রথম দিনেই ১৪০ কোটির আয় ‘আদিপুরুষ’-এর

করোনা পরবর্তী সময়ে প্রথমদিন আয়ের নিরিখে ‘পাঠান’ ও ‘কেজিএফ ২’-এর তৃতীয় নম্বরে ‘আদিপুরুষ’-এর হিন্দি ভার্সন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর থেকেই বিতর্কের শিরোনামে প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’। গত বছর ট্রেলার মুক্তি পেলেও কিছু ভিএফএক্স জনিত কারণে মুক্তি পায়নি ছবি। তবে এই বছর বিরোধীদের মুখে তালা পরিয়ে ধুমধাম করে মুক্তি পেল আদিপুরুষ। গতকার শুক্রবার গোটা বিশ্বজুড়ে ৮৫০০ স্ক্রিনে মুক্তি পেল আদিপুরুষ। তবে এ বছর মুক্তির আগে থেকেই বিতর্কের কেন্দ্র বিন্দুতে ওম রাউতের ‘আদিপুরুষ’। তবে এবার বিতর্কে তালা পরিয়ে দিল আদিপুরুষ। ‘রামায়ণ’ মহাকাব্য অবলম্বনে তৈরি ৫০০ কোটির বাজেটে তৈরি এই ছবি মুক্তির পর থেকেই আগুনে ঘি পড়েছে। ছবির সংলাপ থেকে দৃশ্যায়ণ, সব নিয়েই চলছে কাঁটাছেঁড়া।

ইতিমধ্যেই হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ রয়েছে টিম ‘আদিপুরুষ’-এর নামে, বিতর্কের জল গড়িয়েছে আদালতেও। এতকিছুর মাঝেও মুক্তির প্রথমদিনে এক্কেবারে ছক্কা হাঁকালো এই ছবি। প্রথমদিনের পরীক্ষায় পুরো নম্বর পেয়ে পাশ করল প্রভাস, কৃতি শ্যাননরা। প্রযোজনা সংস্থা টি-সিরিজের তরফে থেকে জানানো হয়েছে, ছবির প্রথম দিনে ১৪০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ট্রেড অ্যানালিস্ট গিরীশ জোহর জানান, বিশ্বব্যাপী বক্স অফিসে এই ছবির প্রথম দিনের আয় ১৩৩ কোটির আশেপাশে থাকবে।

এদিকে Sacnilk-এর রিপোর্ট বলছে ‘আদিপুরুষ’-এর তেলুগু সংস্করণের টিকিট বিকিয়েছে ৫৮.৫ কোটি। হিন্দি ভার্সনের আয় ৩৫ কোটি আর তামিল ও মালায়ালাম ভার্সন থেকে প্রযোজক দের ঘরে এসেছে ৭০ লক্ষ ও ৪০ লক্ষ টাকা।

করোনা পরবর্তী সময়ে প্রথমদিন আয়ের নিরিখে ‘পাঠান’ ও ‘কেজিএফ ২’-এর তৃতীয় নম্বরে ‘আদিপুরুষ’-এর হিন্দি ভার্সন। এদিকে আশ্চর্যের বিষয় হল থ্রি ডি-তে মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’ কিন্তু মাল্টিপ্লেক্সের তুলনায় সিঙ্গল স্ক্রিনেই অধিক সংখ্যক দর্শক টানছে। মুক্তির দিন ছবির আয় ছিল ১৫ কোটি। তবে এবার দেখার পালা শুরুটা দুর্দান্ত হলেও রাম-রাবণের যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ওম রাউতের এই ছবি এই স্বপ্নউড়ান কতদিন ধরে রাখতে পারে,সেটাই দেখার। 

 

 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে