ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে উঠলেন সাত্বিক-চিরাগ জুটি

শনিবার সেমিফাইনালে প্রতিপক্ষকে ১৭-২১, ২১-১৯ ও ২১-১৮ গেমে হারিয়ে পদক জয় নিশ্চিত করলেন ভারতীয় জুটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কঠিন লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার মিন হাইহুক কাং ও সিউয়ং জায়ে সিও জুটিকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের ডাবলস ফাইনালে পৌঁছে গেলেন ভারতের সাত্বিক সাইরাজ বেঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। শনিবার সেমিফাইনালে প্রতিপক্ষকে ১৭-২১, ২১-১৯ ও ২১-১৮ গেমে হারিয়ে পদক জয় নিশ্চিত করলেন ভারতীয় জুটি। এ নিয়ে দক্ষিণ কোরিয়ার জুটির বিরুদ্ধে পাঁচ বার মুখোমুখি হয়েছিলেন সাত্বিকরা। তার মধ্যে তিন বারই জিতেছে ভারতীয় জুটি।

শুরু থেকে কাং-সিওয়ের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে থাকেন সাত্বিক-চিরাগ। প্রথম গেমে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন দুজনে। একটা সময় মনে হচ্ছিল, অনায়াসে প্রথম গেম পকেটে পুরবে ভারতীয় জুটি। কিন্তু তা হয়নি। ২১-১৭-তে জিতে প্রথম গেম পকেটে পুরে নেয় কোরিয় জুটি। কিন্তু দ্বিতীয় গেমেও যুযুধান দুই জুটি জেতার জন্য ঝাঁপায়। কিন্তু কোরিয়ার দুই খেলোয়াড়ের বেশ কয়েকটি ভুল সিদ্ধান্তের ফায়দা তোলে সাত্বিক-চিরাগ। শেষ পর্যন্ত দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরায় দুজনে।

তৃতীয় গেমেও কার্যত কাং-সেও এবং সাত্বিক-চিরাগ জুটির মধ্যে দুর্দান্ত লড়াই হয়। কেউ কাউকে বিনা যুদ্ধে সূচ্যগ্র মেদিবনী ছাড়তে রাজি ছিলেন না। এক সময়ে দুই জুটির পয়েন্ট ছিল ১৬-১৬। কিন্তু আগ্রাসী মনোভাবে খেলে শেষ পর্যন্ত ২১-১৮ পয়েন্টে ম্যাচ জিতে ডাবলস ফাইনালের টিকিট আদায় করে নেয় ভারতীয় জুটি। প্রায় এক ঘন্টা সাত মিনিট ধরে চলে ম্যাচ।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের