‘বালিঝড়’-এর পর আবারও নতুন ধারাবাহিকে কৌশিক রায়, নায়িকা কী তৃণাই?

কৌশিক-তৃণার সঙ্গেই ছিলেন ইন্দ্রাশিস রায়ও। কিন্তু দর্শকদের একেবারেই মনে ধরেনি এই ধারাবাহিক

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক নতুন নতুন সিরিয়াল আসার হুজুগে মাত্র ২ মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় ‘বালিঝড়’। কৌশিক রায় ও তৃণা সাহা অভিনীত ‘বালিঝড়’ মাত্র দু মাসের মধ্যেই শেষ হয়ে যায়। এছাড়াও ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে একের পর এক সিরিয়াল বন্ধ হওয়ার মুখে। যার মধ্যে আছে যীশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের ‘হরগৌরী পাইস হোটেল’। তাঁদের প্রযোজনা সংস্থার নাম ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’। অন্যদিকে গুড্ডি শেষ হওয়ার হুজুগ উঠেছে বহু আগে থেকেই। তবে হরগৌরী পাইস হোটেলের শেষ হওয়ার পরেই নাকি আসবে নতুন ধারাবাহিক। স্টুডিয়োপাড়ায় ফিসফাস, নতুন সিরিয়ালের ক্ষেত্রেও নাকি প্রযোজনার দায়িত্বে থাকবেন যীশু-নীলাঞ্জনা। নতুন গল্পের নায়কও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু নায়িকা কে হবেন, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। স্টুডিয়োপাড়ার খবর এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা কৌশিক রায়কে।

তিনি ছোট পর্দার পরিচিত মুখ। ‘খড়কুটো’ সিরিয়ালে কৌশিকের সঙ্গে প্রথম জুটি বেঁধেছিলেন তৃণা সাহা। ‘বালিঝড়’-এও তাঁদের দুটিকে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। কিন্তু ‘খড়কুটো’ সিরিয়ালের মতো এতটা জনপ্রিয়তা পায়নি বালিঝড়। কৌশিক-তৃণার সঙ্গেই ছিলেন ইন্দ্রাশিস রায়ও। কিন্তু দর্শকদের একেবারেই মনে ধরেনি এই ধারাবাহিক, তাই মুক্তির ২ মাসের মধ্যেই শেষ হয় বালিঝড়।

এখন প্রশ্ন হল নতুন সিরিয়ালেও কি কৌশিকের বিপরীতে দেখা যাবে তৃণাকে? যদিও তা এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু ইন্ডাস্ট্রির অন্য একটি সূত্র অবশ্য বলছে এই সিরিয়ালের জন্য নতুন মুখের সন্ধানে নেমেছে প্রযোজক মহল। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের