ইন্দোনেশিয়া ওপেন জিতে ইতিহাস লিখলেন সাত্বিক-চিরাগ জুটি

এই প্রথম ব্যাডমিন্টনে সুপার ১০০০ প্রতিযোগিতা জিতলেন কোনও ভারতীয় জুটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাস গড়ার হাতছানি ছিল। শেষ পর্যন্ত ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টিরা। রবিবার ইন্দোনেশিয়া ওপেনে পুরুষদের ডাবলস ফাইনালে মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সোহ উই ইকা জুটিকে স্ট্রেট গেমে হারিয়ে খেতাব জিতেছেন ভারতীয় জুটি। খেলার ফলাফল ২১-১৭, ২১-১৮। এই প্রথম কোনও ভারতীয় জুটি ব্যাডমিন্টনে সুপার ১০০০ প্রতিযোগিতা জিতলেন।

কঠিন লড়াইয়ের পরে কোরিয়ান জুটিকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিয়েছিলেন ভারতীয় জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। এদিন ফাইনালে মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সোহ উই ইকা জুটির মুখোমুখি হয়েছিলেন। ইতিহাস গড়ার হাতছানি ছিল ভারতীয় জুটির সামনে। তবে ফাইনালে শুরুটা খুব একটা ভালো হয়নি  সাত্ত্বিক-চিরাগের। শুরুতেই ৩-০’তে  এগিয়ে যায় মালয়েশিয়ার জুটি। তবে তাতে চাপে না পড়ে ধীরে ধীরে খেলায় ফেরেন ভারতীয় জুটি।  শেষ পর্যন্ত প্রথম গেম ২১-১৭ জিতে যান।

দ্বিতীয় গেমের শুরুতে যুযুধান দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাত্বিকরা ১১-৭ এগিয়ে যান। চাপে পড়ে ভুল করতে শুরু করে মালয়েশিয়ার জুটি। ২১-১৮ দ্বিতীয় গেম জিতে ফাইনাল জিতে যান ভারতীয় জুটি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের