জঙ্গলমহলের লাল মেঠো পথে ভারি বুটের পদধ্বনি

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন হবে কিনা তা এখনো চূড়ান্ত নয়। কিন্তু জঙ্গলমহলে বিনা রক্তপাতে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করতে বদ্ধপরিকর সেখানকার প্রশাসন। তাই সোমবার থেকেই জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধীর(OC Sudip Palodhir) শুরু করেছেন রুট মার্চ। তিনি নিজেই সশস্ত্র বাহিনীকে সঙ্গে নিয়ে জঙ্গলমহলের মেঠো লাল পথে নেমে পড়েছেন।

 

জঙ্গলমহলে ঝাড়গ্রাম(Jhargram) জেলার গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ নম্বর ব্লকের অন্তর্গত বনডাহি, কাঠালিয়া সহ বিভিন্ন গ্রামের রাস্তায় শোনা যাচ্ছে ভারী বুটের শব্দ। এই শব্দ এক সময় প্রতিনিয়ত শুনতে হতো জঙ্গলমহলের মানুষকে। কারণ একদিকে মাওনেতা কোটেশ্বর রাওয়ের সশস্ত্র হামলার ছক, অপরদিকে যৌথ বাহিনীর তল্লাশি কেড়ে নিয়েছিল জঙ্গলমহলের স্বাভাবিক জীবনযাত্রা। গামছায় ঢাকা মুখগুলির ত্রাসে আতঙ্কিত ছিলেন তৎকালীন জঙ্গলমহলের মানুষজন। কখনো মাওবাদীদের(Maoist) বুলেটে ঝাজড়া হওয়া মৃতদেহকে পাশ কাটিয়েই গ্রামের মানুষদের চলাচল করতে হতো কখনো আবার গাছ কেটে ডাল ফেলে রাখা অবরুদ্ধ পথ পেরিয়ে রুজি রোজগারের জন্য জীবন হাতে নিয়ে ঘরের বাইরে বের হতে হতো।

জঙ্গলমহলে রাতের পাশাপাশি দিনের বেলাও হয়ে উঠেছিল বিভীষিকাময়। সেই জঙ্গলমহলে এখন আর নেই মাও আতঙ্ক। স্বাভাবিক জীবনে অভ্যস্ত তাই জঙ্গলমহলবাসীকে পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা দিতে তৎপর হয়ে উঠল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। জঙ্গলের মেঠো পথ পেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে নিরাপত্তা কতটা সুনিশ্চিত রয়েছে তা বুঝে নিলেন অফিসাররা। ভয়-ভীতি আতঙ্ক কিংবা দুষ্কৃতীদের শাসানি এসব হচ্ছে কিনা, তা যাচাই করলেন খোদ বেলিয়াবাড়া থানার ওসি সুদীপ পালোধীর। পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election) দিন যতই এগিয়ে আসবে ততই পুলিশের এই রুট মার্চ (Route March)লাগাতার হবে বলে জানা গিয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য