‘শীঘ্রই ভারতে আসছে টেসলা’, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের পর জানালেন মাস্ক

বুধবার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাস্ক বলেন, ‘আমি মোদির ভক্ত’।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাড়ি নির্মাতা সংস্থা টেসলার সিইও এবং টুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাস্ক বলেন, ‘আমি মোদির ভক্ত’। পাশাপাশি ভারতে তাঁর সংস্থা শীঘ্রই কারখানা খুলতে চলেছে বলে জানান টেসলা সিইও।

তিন দিনের সফরে মঙ্গলবার রাতে আমেরিকা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। তার আগে উদ্যোগপতি ইলন মাস্কের সঙ্গে নির্ধারিত বৈঠক করেন মোদি। বৈঠক শেষে টুইটারের মালিক ইলন মাস্ক বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে এটি একটি চমৎকার সাক্ষাৎ ছিল এবং আমি তাকে বেশ পছন্দ করি। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানা পরিদর্শন করেছিলেন। তাই, আমরা একে অপরকে কিছুদিনের জন্য চিনি।’ একইসঙ্গে তিনি বলেন, ‘আমি ভারতের ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত। আমি মনে করি বিশ্বের যেকোনো বড় দেশের চেয়ে ভারতের প্রতিশ্রুতি অনেক বেশি।’ খুব শীঘ্রই টেসলা ভারতে আসছে বলে জানান মাস্ক।

উল্লেখ্য এর আগে ২০১৫ সালে প্রধানমন্ত্রী মোদি ক্যালিফোর্নিয়ায় টেসলার গাড়ি কারখানা পরিদর্শন করেন। সেই সময় মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। অন্যদিকে ইলন মাস্কের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি টুইটারে লিখেছেন, ‘আজ আপনার সঙ্গে দারুণ সাক্ষাৎ ইলন মাস্ক! শক্তি থেকে আধ্যাত্মিকতা পর্যন্ত আমরা বহু বিষয়ে কথা বলেছি।’ সেই টুইটের রিপ্লাই দিয়ে মাস্ক লিখেছেন, ‘আবার দেখা করাটা সম্মানের বিষয়।’

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি