খেলনা বাড়ি নয়, মানালীর নতুন সিরিয়াল আসায় শেষ হচ্ছে জি বাংলার এই হিট মেগা

প্রসঙ্গত, ‘কার কাছে কই মনের কথা’ দিয়ে অনেকদিন পর কামব্যাক করতে চলেছেন টিভির আরও দুই পরিচিত মুখ বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং স্নেহা চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুনদের ডাকে একের পর এক সিরিয়াল বন্ধ হওয়ার মুখে। কেউ দীর্ঘদিন রাজত্ব করার পর আবার কেউ অল্পদিন রাজত্ব করেই পাঠ গোটাচ্ছে। সবটাই টিআরপির ফলাফলের কারণেই। যাই হোক, চলতি মাসেই জি বাংলা এবং স্টার জলসার পর্দায় এসেছে একাধিক নতুন নতুন ধারাবাহিক। এছাড়াও এখনও মুক্তি অপেক্ষায় রয়েছে একাধিক ধারাবাহিক। সদ্য প্রকাশ্যে এসেছে মানালী দে-র নতুন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’-র টাইম স্লট। যে সিরিয়ালে থাকছেন একগাদা দাপুটে অভিনেত্রী। আছেন, স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, কুয়াশা বিশ্বাস, সৃজনী মিত্ররা। এক পাড়ায় পাশাপাশি থাকা পাঁচ মেয়ের গল্প নিয়ে আগামী ৩ জুলাই থেকে সন্ধ্যা ৬.৩০টার স্লটে আসছে ‘কার কাছে কই মনের কথা’। সুতরাং কার হওয়ার পালা এবার? গুঞ্জন উঠেছে যে, খেলনা বাড়ি নাকি শেষ হয়ে যাচ্ছে?

কিন্তু টিআরপি-তে বেশ ভালো ফল করা মিতুল-ইন্দ্রর ধারাবাহিকের সম্প্রচার এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে? না একেবারেই নয়, স্লট হারা হলেও টিআরপি-তে টপ ১০-এ নিজের জায়গা ধরে রাখতে সক্ষম এই ধারাবাহিক। তাই, ৩ জুলাই থেকে খেলনা বাড়িকে প্রাইম টাইম থেকে সরিয়ে এনে রাত ৯টায় পাঠানো হয়েছে। সুতরাং হিসেবমতো সোহাগ জলের বিদায়ের পালা। শেষ পর্বের সম্প্রচার হবে ১ জুলাই। খেলনা বাড়ি কম করে আরও ৬ মাস চলবে।

তারপর জি বাংলার নিজস্ব প্রোডাকশনে সিরিয়াল আসলে সেই স্লট ছাড়বে খেলনা বাড়ি, এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত, ‘কার কাছে কই মনের কথা’ দিয়ে অনেকদিন পর কামব্যাক করতে চলেছেন টিভির আরও দুই পরিচিত মুখ বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং স্নেহা চট্টোপাধ্যায়। সিরিয়ালে মানালির স্বামীর চরিত্রে থাকছেন নবাগত দ্রোণ। সিরিয়ালের প্রোমো-তে দেখা গিয়েছে, শ্বশুরবাড়িতে স্বামী, শাশুড়ির থেকে গুরুত্ব পান না মানালি (শিমূল)। সেখানে নিজের প্রতিভা কিভাবে কাজে লাগবে এবং পাড়ার ৪ বান্ধবীকে কিভাবে পাশে পাবে মানালী, তা নিয়েই গল্প এগোবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের