পঞ্চায়েত ভোটে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

পঞ্চায়েত ভোটে মেডিকেল অফিসারদের ব্যবহার করা যাবে না। সেই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের Fourth Polling Officer হিসেবেও নিয়োগ করা যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। সেখানেই রাজ্যের ২২টি জেলার ২০টি জেলা পরিষদের ৯২৮টি জেলা পরিষদ আসনে, ৩৪৩টি ব্লকের ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতির আসনে এবং ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনে ভোট গ্রহণ করার কথা ছিল। যদিও এখন দেখা যাচ্ছে সেই সংখ্যাটা কিছুটা হলেও কমেছে। কেননা গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। আর সেই দিন রাতের তথ্যই বলছে ৮ তারিখ ভোট নেওয়া হবে সর্বমোট আসন সংখ্যার থেকে কিছু কম আসনে। তবে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থার ৩টি স্তরের ৯৫ শতাংশ আসনেই ভোটগ্রহণ করা হবে। সেই নির্বাচনের আগে বুধবার রাজ্য নির্বাচন কমিশন(West Bengal State Election Commission) কিছু নতুন নির্দেশ জারি করল।

আরও পড়ুন পঞ্চায়েত জয়ের উচ্ছ্বাস একুশে জুলাইয়ের সভায়

এদিন, রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এবারের পঞ্চায়েত নির্বাচনে মেডিকেল অফিসারদের(Medical Officer) ভোটের কাজে ব্যবহার করা যাবে না। সেই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের Fourth Polling Officer হিসেবেও নিয়োগ করা যাবে না। এই দুই নির্দেশের কথা জানিয়ে এদিনই রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের প্রতিটি জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে। সেই চিঠি আবার কমিশনএর তরফ থেকে লিখেছেন রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব। চিঠিতে বলা হয়েছে, এর আগে প্রাথমিকের পার্শ্ব শিক্ষক(Para Teacher) ও মেডিকেল অফিসারদের Fourth Polling Officer হিসেবের নিয়োগ করার বেশ কয়েকটি উদাহরণ সামনে এসেছে। এবার পঞ্চায়েত নির্বাচনে তা আর করা চলবে না। ভোটের কাজ থেকে বাদ রাখতে হবে মেডিকেল অফিসারদের।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই