‘নিজেকে চিমটি কাটছি, স্বপ্ন সত্যি হয়’, ব্রিটিশ পার্লামেন্টের স্বীকৃতি হাতে করণ জোহর

আজ এমন একটি বিশেষ দিন হয়েছে! আমি সৌভাগ্যবান এবং গভীরভাবে কৃতজ্ঞ যে লন্ডনে ব্রিটিশ হাউস অফ পার্লামেন্টে লেস্টারের সম্মানিত ব্যারনেস ভার্মা আমাকে সম্মানিত করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই মুক্তি পেয়েছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কথা’-ছবির টিজার। সেই পুরনো আমেজ নিয়ে ফেরত এসেছেন করণ জোহর। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন, আলিয়া ভাট এবং রণবীর সিং। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, শাবানা আজবি-সহ প্রমুখ। এই ছবির মাধ্যমেই ৭ বছর পর পরিচালকের আসনে ফেরত এলেন ধর্ম প্রোডাকশনের কর্ণধার। তবে এই বছর তাঁর পরিচালনায় ফেরত আসার যথেষ্ট কারণও রয়েছে। কারণ ২০২৩ সালে বলিউডে তাঁর ২৫ বছর সম্পন্ন হল। ২৫ বছরে বলিউডে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর হাতে নির্মিত হয়েছে একাধিক আইকনিক চলচ্চিত্র। কিছুদিন আগে তিনি নিজেই ঘোষণা করেছিলেন যে, ভারতীয় চলচ্চিত্রে ব্যাপক অবদানের জন্যে খুব শীঘ্রই ব্রিটিশ পার্লামেন্ট থেকে তিনি সম্মানিত হতে চলেছেন।

কথা অনুযায়ী, গত ২০ শে জুন, ইউকে পার্লামেন্ট করণ জোহরের হাতে তুলে দিলেন পুরুষ্কার। চলচ্চিত্র শিল্পে তাঁর ২৫ তম বছর উদযাপন করার জন্য, যুক্তরাজ্যের সংসদ তাঁর হাতে মর্যাদাপূর্ণ সম্মান তুলে দিলেন। অনুষ্ঠানটি হয়েছে, ওয়েস্টমিনস্টারের প্রাসাদে, যেটি হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস, ইউকে পার্লামেন্টের দুটি কক্ষ উভয়েরই মিলনস্থল। পুরস্কার পাওয়ার পর করণ জোহর পরে লন্ডন থেকে তাঁর কয়েকটি ছবি পোস্ট করে একটি খোলা চিঠি লিখলেন। যেখানে দেখা যাচ্ছে, লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। দ্বিতীয় ছবিটি তাঁকে সম্মান জানানোর ভেন্যুতে ক্লিক করা হয়। কালো পোশাকে করণকে জমকালো দেখাচ্ছিল। ছবিগুলি শেয়ার করে, করণ পোস্টটির ক্যাপশনে লিখেছেন, “আজ এমন একটি বিশেষ দিন হয়েছে! আমি সৌভাগ্যবান এবং গভীরভাবে কৃতজ্ঞ যে লন্ডনে ব্রিটিশ হাউস অফ পার্লামেন্টে লেস্টারের সম্মানিত ব্যারনেস ভার্মা আমাকে সম্মানিত করেছেন।” তিনি আরও যোগ করেছেন, “এটি সেই দিনগুলির মধ্যে একটি, যখন আমি নিজেকে চিমটি কেটে বিশ্বাস করাই যে স্বপ্ন সত্য হয়েছে। ধন্যবাদ ইউকে পার্লামেন্ট।”

যুক্তরাজ্যের সঙ্গে করণের সম্পর্ক

আসলে করণের বেশিরভাগ ছবির শুটিং হয়েছে ইউকে-র দেশগুলিতে। তাঁর শেষ ছবি, রকি অউর রানি কি প্রেম কাহানির শুটিং, কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম এবং অ্যায় দিল হ্যায় মুশকিলের মতো একাধিক চলচ্চিত্রের শুটিং করেছেন তিনি UK-তে। এমনকি তাঁর চলচ্চিত্র কাভি খুশি কাভি গম এবং মাই নেম ইজ খান যুক্তরাজ্যের বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল। তার প্রোডাকশন হাউস, ধর্ম প্রোডাকশন, ভারতের শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থাগুলির মধ্যে একটি।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে