সমীর ওয়াংখেড়ে মামলায় শীঘ্রই শাহরুখ-আরিয়ানের জবানবন্দি রেকর্ড করবে সিবিআই

ওয়াংখেড়ের নির্দেশে অভিযুক্ত কিরণ গোসাভি এবং সানভিল ডি'সুজা এসআরকে থেকে ২৫ কোটি দাবি করেছিলেন, চাঁদাবাজির মামলায় অভিনেতার বক্তব্য রেকর্ড করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক ধরেই প্রাক্তন মাদক বিরোধী অফিসার সমীর ওয়াংখেড়েকে নিয়ে তোলপাড় সংবাদমাধ্যম। ২০২১ সালে বিলাসবহুল ক্রুজ পার্টিতে অভিযান চালিয়ে মাদক পানের অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে। স্বাভাবিকভাবেই সে সময় শাহরুখ পরিবারে নেমে আসে অন্ধকার এর ছায়া। প্রায় ২০ দিন হাজতে থাকতে হয় আরিয়ানকে। শেষে পর্যাপ্ত প্রমাণের অভাবেই মুক্তি পায় আরিয়ান। গতবছর তাঁকে বেকসুর খালাস করা হয়। তবে সেই ঘটনার রেশ আজও অব্যাহত। জল গড়িয়েছে অনেকদূর। সিবিআই আরিয়ান মামলার তদন্তে নেমে জানতে পারে যে, আরিয়ানকে মিথ্যে অভিযোগে ফাঁসনো হয় এবং তাঁকে ছেড়ে দেওয়ার জন্যে শাহরুখের কাছ থেকে ২৫ কোটি দাবি করেছিলেন প্রাক্তন মাদক বিরোধী অফিসার সমীর ওয়াংখেড়ে। শেষমেশ ১৮ কোটিতে রফা হয় তাঁদের।

এই ঘটনা জানাজানি হতেই সমীর ওয়াংখেড়ের বাড়িতে রেট পড়ে এবং আয়ের সঙ্গে সম্পত্তির কোনো হিসেব মেলাতে পারেনি ইনকাম ট্যাক্স দফতর। অবিলম্বে গ্রেফতারের দাবি ওঠে। তখনই নিজেকে বাঁচাতে শাহরুখের সঙ্গে হওয়া WhatsApp চ্যাটের স্ক্রিনশট নিয়ে আদালতে পেশ করেন সমীর। কিন্তু আবেদনটি বম্বে হাইকোর্ট বাতিল করে দেয়। সমীর একাধিক জিজ্ঞাসার মুখে পড়ে। আপাতত সমীরের বিরুদ্ধে আরও প্রমাণ জোগাড় করতে বলা হয়েছে সিবিআইকে। সত্যিই যদি তিনি এই কাজটি করে থাকেন তাহলে অবিলম্বে গ্রেফতার হবেন প্রাক্তন মাদক বিরোধী অফিসার সমীর ওয়াংখেড়ে। সিবিআই ২৫ কোটি টাকা ঘুষের জন্য গত ১১ মে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে FIR দায়ের করেন।

এদিকে খবরে উঠে এসেছে যে, খুব শীঘ্রই এই তদন্তের জন্যে শাহরুখ খান এবং আরিয়ানকে তাঁদের বক্তব্য রেকর্ড করার জন্য সিবিআই দপ্তরে ডাকা হতে পারে। এই ঘটনায় শুধু সমীর ওয়াংখেড়ে একাই দায়ী নয়, একজন আধিকারিক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন যে, ওয়াংখেড়ের নির্দেশে অভিযুক্ত কিরণ গোসাভি এবং সানভিল ডি’সুজা এসআরকে থেকে ২৫ কোটি দাবি করেছিলেন, চাঁদাবাজির মামলায় অভিনেতার বক্তব্য রেকর্ড করা হবে। যদিও এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন ওয়াংখেড়ে। তাঁর পাল্টা অভিযোগ সিবিআই তাঁর বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে। SRK এবং আরিয়ান খান শীঘ্রই কেজোর চ্যাট শোতে অংশ নেবেন।

 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই