‘যোগ কপিরাইট-রয়্যালিটি মুক্ত’ জাতিসঙ্ঘের অনুষ্ঠানে মোদি

জাতিসঙ্ঘের সদর দফতরে এদিন স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: যোগাভ্যাস ভারতের প্রাচীন ঐতিহ্য। কিন্তু যোগের কোনও কপিরাইট, রয়্যালিটি কিংবা পেটেন্ট নেই। বিশ্বের যে কোনও দেশের মানুষই যোগাভ্যাস করতে পারেন। বুধবার জাতিসঙ্ঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাল্কাচালে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জাতিসঙ্ঘের সদর দফতরে এদিন স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। আর ওই  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য অনুষ্ঠানের আয়োজন করায় জাতিসঙ্ঘকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বের প্রত্যেকটি দেশ থেকে প্রতিনিধিরা যোগ দেওয়ায় আমি অভিভূত। যোগ মানেই হচ্ছে একতা। আর সেই একতার টানেই আপনারা এখানে জড়ো হয়েছেন।’

যোগাভ্যাস যে ভারতের প্রাচীন ঐতিহ্য তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে প্রাচীন যুগ থেকেই যোগাভ্যাস হয়ে আসছে। তবে যোগ ভারতের ঐতিহ্য হলেও এর কোনও কপিরাইট, রয়্যালিটি কিংবা পেটেন্ট নেই। ফলে বিশ্বের যে কেউ যোগ করতে পারেন। যোগ করার কোনও বয়সও নেই। মন চাইলে যেখানে খুশি যোগ করা যায়। বেঁচে থাকার অন্যতম অবলম্বন হলো যোগাভ্যাস। আমরা সবাই এক বিশ্ব, এক পরিবার ও এক ভবিষ্যতের অনুসারী।’ এদিন মোদির সঙ্গে যোগাভ্যাসে অংশ নেন বিখ্যাত হলিউড অভিনেতা রিচার্ড গ্যেরে, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস, জাতিসঙ্ঘের উপ মহাসচিব আমিনা জে মহম্মদ।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ