Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাটনার পথে মমতা – অভিষেক, রাজ্যে শুরু তৃণমূলের ভোট প্রচার

একদিকে এদিন মমতা আর অভিষেক পাটনা যাচ্ছেন বিজেপি বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে, আর এদিন থেকেই পঞ্চায়েতের প্রচারে নামছে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকটাই এক ঢিলে জোড়া পাখি মারা। একদিকে এদিন অর্থাৎ বৃহস্পতিবার পাটনার পথে রওয়ানা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), তেমনি অন্যদিকে এদিন থেকেই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের(Panchayat Election) প্রচারও শুরু করে দিচ্ছে তৃণমূল(TMC)। এদিন পাটনায় বসছে বিজেপি(BJP) বিরোধী দলগুলির জোট বৈঠক। সেই বৈঠকের মধ্যমণি মমতাই। সেখানেই কার্যত ২৪’র লক্ষ্যে পথ চলা শুরু হবে বিজেপি বিরোধী জোটের। সেই জোটের ফর্মুলা কী হবে তা আগেই ঠিক করে দিয়েছেন মমতা। আসন রফা নয়। যে রাজ্যে যে দল শক্তিশালী বিজেপির বিরুদ্ধে তাঁরা সেখানেই লড়াই করুক। মমতার এই ফর্মুলা মেনেও নিয়েছে কংগ্রেস সহ অনান্য আঞ্চলিক দলগুলিও। দেখার বিষয় এদিনের বৈঠক থেকে নতুন আর কী কী সূত্র উঠে আসে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য।

আরও পড়ুন নওশদকে গ্রেফতারের পথে রাজ্য, দায়ের খুনের অভিযোগ

এদিকে এদিন থেকেই রাজ্যজুড়ে পঞ্চায়েতের ভোটপ্রচারে নামছে তৃণমূল। গ্রামের ভোটে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে যেতে একাধিক কর্মসূচি নিচ্ছে রাজ্যের শাসকদল। একেবারে বুথস্তরে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে তৃণমূল নেতৃত্ব। গ্রামে গ্রামে গিয়ে ছোট ছোট পথসভা, চায়ের আড্ডা, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মতো কর্মসূচি থাকছে সেই প্রচারে। প্রয়োজনে বিভিন্ন ধর্মের ধর্মস্থানেও যাবেন দলের নেতারা। যদি প্রয়োজন পড়ে জেলায় বড় জনসভাও করতে পারেন তাঁরা। আর এই প্রচারের ক্ষেত্রে দলের ৫৮জন সুবক্তা নেতাকে নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ে দিয়েছেন মমতা ও অভিষেক। কার্যত এরাই পঞ্চায়েত ভোটে দলের হয়ে মাঠঘাট কাঁপাবেন। এদিন থেকে শুরু হতে চলা এই প্রচার কর্মসূচী ২টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায় হবে ২২ থেকে ২৮ জুন এবং দ্বিতীয় পর্যায় হবে ঈদের পর থেকে ভোটের প্রচারের শেষ সময়সীমা অবধি।

আরও পড়ুন কেষ্টহীন কেষ্টর জেলায় কেষ্টময় নির্বাচন

তৃণমূলের এবারের ভোট প্রচারে মমতা বিশেষ ভাবে দায়িত্ব ভাগ করে দিয়েছেন দলের প্রথম সারির কিছু নেতার মধ্যে। যেমন ফিরহাদ হাকিম সভা ও জনসংযোগ করবেন রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও মালদা জেলায়। কুণাল ঘোষের ভাগে পড়েছে পূর্ব মেদিনীপুর, অরূপ বিশ্বাস যাবেন জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং। পঞ্চায়েতের এই ভোট প্রচারে মূলত দুটি হাতিয়ার নিয়ে এগোতে চাইছে তৃণমূল। এক, কেন্দ্রীয় বঞ্চনা। সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে, কীভাবে রাজ্য বহুক্ষেত্রে প্রথম স্থান অধিকার করা সত্ত্বেও রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে। দুই, বঞ্চনা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রকল্প। তৃণমূল নেতারা মানুষকে বোঝাবেন কীভাবে কেন্দ্রের আর্থিক অবরোধ সত্ত্বেও বিভিন্ন জনসেবামূলক প্রকল্প চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে এদিন থেকেই শুরু হচ্ছে তৃণমূলের আরও একটি প্রচার কর্মসূচী। আর তা হল  ‘গ্রামের পাশে মহানগর’। অভিনব এই কর্মসূচিতে শহরতলীর বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে আসা সাধারণ নাগরিকদের কাছে দলের বার্তা পৌঁছে দিয়ে চায় শাসকদল। আমজনতার কাছে দলীয় বার্তা পৌঁছে দিতে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে জনসভা করবে তৃণমূল। বৃহস্পতিবার শিয়ালদহে এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

হরমুজে মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে পাল্টা ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের