বাইডেন এবং জিলের সঙ্গে মোদির নৈশভোজের মেনুতে যা রয়েছে

ভারতের প্রধানমন্ত্রীর জন্য খাবার তৈরি করেছেন হোয়াইট হাউসের প্রধান শেফ নিনা কার্টিস।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন দিনের আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)এবং ফার্স্ট লেডি জিলের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন মোদি। ভারতীয় অতিথির জন্য স্বয়ং জিল বাইডেন(Jill Biden) নিজে দাঁড়িয়ে থেকে খাবারের মেনু ঠিক করেছেন বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রীর নৈশভোজের মেনুতে কী কী থাকছে?  জানা গিয়েছে মেনুতে থাকছে লেমন-ডিল ইয়োগার্ট স্যস, মিলেট কেক, সামার স্কোয়াস, ম্যারিনেট করা মিলেট ও ভুট্টা দানার স্যালাড, তরমুজ, ট্যাঙ্গি অ্যাভোকাডো স্যস, স্টাফড পোর্টোবেলো মাশরুম, ক্রিমি স্যাফরন ইনফিউজড রিসোতো, গোলাপ-এলাচ মেশানো স্ট্রবেরি শর্টকেক,।

ভারতের প্রধানমন্ত্রীর জন্য খাবার তৈরি করেছেন হোয়াইট হাউসের প্রধান শেফ নিনা কার্টিস। তিনি বলেন, ‘মিলেটের আন্তর্জাতিক বর্ষ পালনের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছে, তাতে আমরা খুব খুশি। প্রধানমন্ত্রী মোদির জন্য আয়োজিত বিশেষ নৈশভোজের মেনুতেও সেই কারণে মিলেট রাখা হয়েছে।‘ উল্লেখ্য এদিন মোদিকে বাইডেন এবং ফার্স্ট লেডি অভ্যর্থনা জানান। সস্ত্রীক বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করে ভারতের বিদেশ মন্ত্রক টুইট করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে লিখেছেন, ‘যখন বন্ধুরা দেখা করে!’

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ