মনে আছে ‘CID’-খ্যাত অভিনেতা বিবেক মাশরু কে, কোথায় এখন তিনি, কী করছেন?

১৯৯৮ সালের জানুয়ারী থেকে অক্টোবর ২০১৮ পর্যন্ত সম্প্রচারিত হয়েছে এই শো। অভিনেতা বিবেক মাশরু, যিনি সিআইডি সিরিজে ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করেছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: নব্বই দশকের টেলিভিশনের জনপ্রিয় শো ছিল, ‘CID’। ক্রাইম থ্রিলার শোয়ের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং পুরোনো শো ছিল ‘CID’। এই শোয়ের হাত ধরেই লাইমলাইটে এসেছিলেন এই শোয়ের কলাকুশলীরা। যাঁদের মধ্যে কেউ কেউ এখনও মানুষের কাছে আইডল হয়ে রয়ে গিয়েছেন। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই শোয়ের ব্যপকতা ছিল সুদূর প্রসারী। বিভিন্ন কায়দায় অপরাধীদের খুঁজে বের করাই শোয়ের মূলমন্ত্র। যাই হোক, ‘CID’-এর একজন চরিত্রের কথা কি এখন মনে আছে আপনাদের? যার নাম বিবেক মাশরু। বহুদিন অভিনয় থেকে বাইরে থাকলেও বর্তমানে নতুন করে চর্চায় এলেন অভিনেতা! ৯০ এবং ২০০০ দশকের শুরুর দিকের ভারতীয় টেলিভিশনের একাধিক সিরিজ এখনও দর্শকদের হৃদয় জুড়ে রয়েছে। যার মধ্যে একটি সিআইডি, যা সনি টিভিতে প্রচারিত হত। ১৯৯৮ সালের জানুয়ারী থেকে অক্টোবর ২০১৮ পর্যন্ত সম্প্রচারিত হয়েছে এই শো। অভিনেতা বিবেক মাশরু, যিনি সিআইডি সিরিজে ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করেছিলেন, সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন। কী করছেন এখন তিনি?

সম্প্রতি, কিছু টুইটার ব্যবহারকারী, সিআইডি সিরিজ থেকে অভিনেতার কয়েকটি নস্টালজিক ঝলক তাঁদের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, “আপনি যদি এই মানুষটিকে চেনেন, তাহলে আপনার শৈশব দুর্দান্ত ছিল।” ছবির পাশাপাশি, নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় কিছু আইকনিক দৃশ্যও শেয়ার করেছিল। আর ভক্তদের নিরাশ করলেন অভিনেতাও। বিবেক মাশরু সেই অনুরাগীদের টুইট গুলির মধ্যে একটি ক্যাপশন সহ রিটুইট করে বলেছেন, “আমি যা কিছু করেছি তার জন্য আপনার দয়া, ভালবাসা এবং প্রশংসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটি আমার কাছে অনেক অর্থ, গভীরভাবে প্রশংসিত! অসীম কৃতজ্ঞতা এবং সবসময় প্রেম।” আর অভিনেতার প্রতিক্রিয়া ইন্টারনেট জিতে নিয়েছে।

বিবেক মাশরু এখন কোথায়?

মজার বিষয় হল, প্রতিভাবান অভিনেতা বর্তমানে বিনোদন শিল্প থেকে দীর্ঘ বিরতিতে রয়েছেন, বেঙ্গালুরুতে তাঁর পরিবারের সঙ্গে সুখী জীবনযাপন কাটাচ্ছেন।বেঙ্গালুরু-ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত।

জামিনে মুক্তি, ধর্ষককে মালা পরিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে উল্লাশ মিছিল অনুরাগীদের

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান-ডে’তে অধিনায়ক শুভমান, বিশ্রামে বুমরাহ

ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম ৫৬১ কোটি টাকা ঘোষণা করছে ইরান

বেহাল দশা স্বাস্থ্যকেন্দ্রের, জঙ্গল পরিষ্কার করতে কাটারি ধরলেন বিজেপি বিধায়ক

অপহরণ করে প্রাণে মারার চেষ্টা! পুলিশের হাতে গ্রেফতার ৭

প্রকাশ্যে রাস্তায় দম্পতিকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত বেড়ে ১৩১, নতুন এলাকাতেও ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ

শোরগোল ফেলে দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে চেনেন?

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভাইরাল নগদ টাকার ভিডিও ঘিরে ত্রিপুরায় নিরাপত্তা বাহিনীর এক দম্পতি গ্রেফতার

‘পোলিং এজেন্ট পাবে না বলে পালিয়েছে’, পুনর্নির্বাচনে জাহাঙ্গিরের নাম প্রত্যাহার নিয়ে মন্তব্য শুভেন্দুর

রাজনীতি চলবে না, পালাবদলের পর দুধ-গঙ্গাজলে ‘শুদ্ধিকরণ’ কঙ্কালীতলায়