Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পূজারাকে বলির পাঁঠা বানানো হয়েছে’, নির্বাচকদের বিঁধলেন গাভাস্কার

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সৌফরে ঘোষিত ভারতীয় দলে ঠাঁই হয়নি চেতেশ্বর পূজারার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে দলের অভিজ্ঞ ওপেনার চেতেশ্বর পূজারাকে। আর তাতেই বেজায় চটেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। বিসিসিআইয়ের নির্বাচকদের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পূজারাকে বলির পাঁঠা বানানো হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কিংবদন্তী ক্রিকেটার বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট সিরিজ ফাইনালে শুধু পূজারা নন, দলের একাধিক ব্যাটসম্যান ব্যর্থ হয়েছেন। তাহলে শুধু পূজারার ওপরেই কেন শাস্তির খাঁড়া নামিয়ে আনা হলো? বাকি ব্যাটারদের ব্যর্থতাকে আড়াল করার জন্য পূজারাকে বলির পাঁঠা বানানো হয়েছে। পূজারা ভারতীয় দলের সবচেয়ে বিশ্বস্ত ও শান্ত খেলোয়াড়। বাকি খেলোয়াড়দের সঙ্গে ওর (পূজারা) একটাই তফা‍ৎ যে সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ-লক্ষ অনুরাগী নেই। যারা ওর বাদ যাওয়া নিয়ে হইচই বাঁধাতে পারত। বাকিদের দলে রেখে কেন শুধু পূজারাকেই বাদ দেওয়া হলো?’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে একমাত্র অজিঙ্ক রাহানে ছাড়া আর কোনও খেলোয়াড়ই যে ৫০ রানের গণ্ডি পেরোতে পারেনি তা উল্লেখ করে গাভাস্কার বলেন, ‘শুধু বয়স হয়েছে এমন অজুহাত দেখিয়ে পূজারাকে বাদ দিলে বড় অন্যায় করেছেন নির্বাচকরা। কোন মাণদণ্ডের ভিত্তিতে তাঁরা দল বাছাই করেছেন, তা বোধগম্য হচ্ছে না।’ উল্লেখ্য শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। যশস্বী জয়সোয়াল ও রুতুরাজ গায়কোয়াড়কে দলে ঠাঁই দেওয়া হলেও ছেঁটে ফেলা হয়েছে চেতেশ্বর পূজারাকে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি