চলন্ত ট্রেনের মহিলা বগিতে ছিনতাই বাজদের হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: চলন্ত ট্রেনের মহিলা বগিতে ছিনতাই বাজদের হামলা। ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় ধারালো অস্ত্রের আঘাত, গুরুতর আহত এক মহিলা।হাওড়া কাটোয়া লোকালে মহিলা বগিতে ছিনতাইবাজদের হামলা, ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় ধারালো অস্ত্রের আঘাত করা হয় এক মহিলা যাত্রীকে।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নবদ্বীপ কালিনগর স্টেশনের(Kalinagar Station) কাছে, শুক্রবার রাত আনুমানিক ন”- টা তিরিশ মিনিট নাগাদ।

জানা যায় ,এদিন রাত ৭.২৫ আপ হাওড়া- কাটোয়া লোকাল(Howarha Katowa Local train) সমুদ্রগর স্টেশন আসতেই মুখ বাঁধা অবস্থায় কয়েকজন যুবক মহিলা বগিতে ওঠে। যাত্রীদের অভিযোগ মহিলা বগিতে ছিল না কোন রেলের নিরাপত্তা কর্মী। কালিনগর স্টেশনের কাছে ট্রেন আসতেই ছিনতাইকারীরা চড়াও হয় মহিলা যাত্রীদের ওপর, বাঁধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুটি মোবাইল ফোন ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে ঝাপ দিয়ে পালিয়ে যায় তারা।

গুরতর আহত হওয়ায় এক মহিলা যাত্রীকে আনা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে(Nabwadip State General Hospital), সেখানেই তাকে ভর্তি করে শুরু হয় চিকিৎসা।আহত মহিলার নাম পূজা হাজরা, বয়স তিরিশ,বাড়ি পূববর্ধমানের পূর্বস্থলি থানার যোগেশ্বরপুর এলাকায়। আহত যাত্রীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের