মণিপুরে জওয়ানদের ঘেরাও করল ১২০০ বিক্ষোভকারী, ১২ জঙ্গিকে ছাড়তে বাধ্য হল সেনা

মেইতেই ও কুকি জনজাতির মধ্যে চলমান জাতিদাঙ্গার মাঝে শনিবার এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরের ইথাম গ্রামে ১২০০’এর বেশি বিক্ষোভকারী সেনাবাহিনীর জওয়ানদের ঘেরাও করে ১২ জঙ্গিকে ছাড়িয়ে নিয়ে গেল। মেইতেই ও কুকি জনজাতির মধ্যে চলমান জাতিদাঙ্গার মাঝে শনিবার এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে উত্তেজিত ওই ভিড়ের নেতৃত্বে ছিলেন কয়েকজন মহিলা।

একটি বিবৃতিতে, সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, নিরস্ত্র সাধারণ মানুষের জীবনের ঝুঁকি না নিয়ে তারা জঙ্গিদের ছেড়ে দিয়েছে। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মহিলাদের নেতৃত্বে একটি বৃহৎ বিক্ষুব্ধ জনতা ঘেরাও করেছিল জওয়ানদের। হতাহতের ঘটনা এড়াতে এমন পরিণত সিদ্ধান্ত নেওয়ায় অপারেশনের দায়িত্বে থাকা কমান্ডারকে প্রশংসা করেছে ভারতীয় সেনা।

শুক্রবার অভিযানে নেমে সেনাবাহিনীর জওয়ানরা মেইতেই জঙ্গি গোষ্ঠী কাংলেই ইয়াওল কান্না লুপ (Kanglei Yawol Kanna Lup) এর ১২ জন জঙ্গিকে গ্রেফতার করেছিল। ওই গোষ্ঠী ২০১৫ সালে ৬ ডোগরা ইউনিটে হামলা চালানো-সহ একাধিক হামলায় জড়িত ছিল।

উল্লেখ্য মণিপুরে দুই জনজাতির মধ্যে দাঙ্গার ফলের এখনও পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন। এক মাসের বেশি সময় ধরে চলা এই অশান্তির ঘটনায় ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ। মন্ত্রী-সহ সাধারণ মানুষের বাড়িতেও অগ্নি সংযোগ করার ঘটনা ঘটছে। উত্তর পূর্বের রাজ্যে পরিস্থিতি পর্যালোচনায় শনিবার দিল্লিতে সর্বদলীয় বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর