পঁচেটগড় রাজবাড়িতে ৫০০ বছরের প্রাচীন রাস উৎসব

পঁচেটগড় রাজবাড়িতেই হয় ৫০০ বছরের পুরোনো রাস উৎসব। একসময় এই রাস উৎসবের জাঁকজমক দুর্গোৎসবের চেয়ে কোনও অংশে কম ছিল না

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পঁচেটগড় রাজবাড়ি। জাকজমকে অনেকটাই মলিন হলেও ঐতিহ্যে আজও স্বমহিমায়। এই পঁচেটগড় রাজবাড়িতেই হয় ৫০০ বছরের পুরোনো রাস উৎসব। একসময় এই রাস উৎসবের জাঁকজমক দুর্গোৎসবের চেয়ে কোনও অংশে কম ছিল না। কিন্তু কালের নিয়মে এখন কিছুটা কমেছে। তবে পঁচেটগড় রাজবাড়ির রাস উৎসব এখন সর্বসাধারণের। কারণ আজ এই রাস উৎসব শুধু পটাশপুরে নয়, জেলা ছাড়িয়ে পরশি রাজ্য ওড়িশাতেও সমাদৃত। প্রতি বছরই হাজার হাজার মানুষ পঁচেটগড় রাজবাড়িতে রাস উৎসব দেখতে ভিড় জমান। তবে করোনার জেরে গত বছর নমো নমো করে হলেও এবার রাস উৎসব ফিরছে স্বমহিমায়।

রাজপরিবারের বর্তমান বংশধরদের দাবি, ওডিশার আটঘর এলাকার বাসিন্দা ছিলেন বাড়ির আদি পুরুষ কালামুরারি দাস মহাপাত্র। তিনি পুরীর জগন্নাথ দেবের সামনে নিত্যদিন সঙ্গীত পরিবেশন করতেন। তাঁর গানে মুগ্ধ হয়ে পুরীর রাজা তাঁকে মন্দির পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তী সময় তিনি চলে আসেন এই পটাশপুর এলাকায়। প্রতিষ্ঠা করেন পঁচেটগড় রাজবাড়ির। সেখানেই তিনি চালু করেন রাস উৎসবের। জানা যায়, সপ্তদশ শতকে মুঘল সম্রাটদের কাছ থেকে কালামুরারি দাস মহাপাত্র দেহাত-গোকুলপুর এবং পরগনার স্বত্ব লাভ করেন। তিনিই পঁচেটগড়ে তাঁর রাজধানী স্থাপন করেন।

তাঁদের কুলদেবতা কিশোর রাই জিউ স্থাপিত হয় মূল মন্দিরে। সেখানেই ৫০০ বছর ধরে হয়ে আসছে রাস উৎসব। শুক্রবার রাসের দিন কিশোর রাই জিউ-সহ ২০ জন মহাপ্রভুর বিগ্রহ মূল মন্দির থেকে বের করে রাখা হয় রাস মঞ্চে। রাত এগারোটা পর্যন্ত এখানেই থাকবে বিগ্রহগুলি। যা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন পঁচেটগড় রাজবাড়িতে। এই উপলক্ষ্যে ১০ দিনের একটি মেলাও হয় এখানে। এবার করোনাবিধি মেনেই হবে উৎসব। কমিটির তরফে স্যানিটাইজার ও মাস্ক বিলির ব্যবস্থা হয়েছে এবছর।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের