Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পূজারার পাশে দাঁড়িয়ে কোহলির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

সুনীল গাভাস্কারের পরে এবার চেতযেশ্বর পূজারার পাশে দাঁড়ালেন আকাশ চোপড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দল থেকে চেতেশ্বর পূজারাকে ছেঁটে ফেলা নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। সুনীল গাভাস্কার থেকে শুরু করে একাধিক প্রাক্তন খেলোয়াড় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই তালিকায় সর্বশেষ সংযোজন প্রাক্তন জাতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। রবিবার নিজের ইউটিউব চ্যানেলে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘টেস্টে গত কয়েক মাসে বিরাট কোহলির গড় তো চেতেশ্বর পূজারার সমান। তাহলে পূজারা কেন বাদ যাবেন?’

গত শুক্রবারই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট ও একদিনের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারাকে ছেঁটে ফেলেছেন। শনিবারই দল বাছাই নিয়ে প্রশ্ন তুলে প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ‘ বাকি ব্যর্থ ব্যাটারদের আড়াল করতের পূজারাকে বলির পাঁঠা করা হয়েছ।’

গাভাস্কারের বক্তব্যকে সমর্থন জানিয়ে রবিবার মুখ খুলেছেন আকাশ চোপড়া। ভারতীয় দলের ব্যাটারদের গত কয়েক মাসের পারফরম্যান্সের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘চেতেশ্বর পূজারাকে দলে রাখা হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ওই সিদ্ধান্ত সঠিক কী? কেননা, পূজারার ব্যাটিং গড়ের সঙ্গে গত তিন বছরে বিরাট কোহলির ব্যাটিং গড়ের কোনও তফাত নেই। গত ১৮ ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং গড় ৪১। ১৬ ম্যাচে শুভমন গিলের ব্যাটিং গড় ৩২। কে এল রাহুলের ১১ ম্যাচে ব্যাটিং গড় ৩০। সেখানে পূজারা ২৮ ম্যাচে ব্যাটিং গড় ২৯ দশমিক ৬৯। বিরাট কোহলির ব্যাটিং গড়ও একই। তাহলে কিসের নিরিখে পূজারার ওপরেই শাস্তির খাঁড়া নামিয়ে আনা হলো?’

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি