সেকি কাণ্ড! পলক পুরসওয়ানির ১৫০ খানা জামা কেড়ে নিল বিগবস, হলটা কী?

আমি মোট ৮ টি ব্যাগ এনেছি। যার মধ্যে জামাকাপড়েরই ৬-৭ ব্যাগ রয়েছে। আমি ৩০ দিনের জন্য প্রায় ১৫০টি পোশাক বহন করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগে থেকেই চর্চায় রয়েছে ‘বিগবস ওটিটি সিজন 2’। গতবছর থেকে শুরু হয়েছে এই শো। টিভিতে অনুষ্ঠিত মুখ্য ‘বিগবস’-এর তুলনায় এটি সম্পূর্ণ আলাদা। বিনা বাড়ির সঙ্গে যোগাযোগ, বিনা ফোনে বিগবস ঘরে থাকতে হবে প্রায় ৮ মাস। তাও অপরিচিত প্রতিযোগী দের সঙ্গে, যে শেষ পর্যন্ত ঘরে টিকে যেতে পারবে, সেই হবে সেরার সেরা। একই নিয়ম বর্তায় ‘বিগবস ওটিটি’-তেও। শুধু একটাই ফারাক, এর সময়সীমা কম এবং এটি স্ট্রিমিং হচ্ছে অনলাইন প্লাটফর্ম জিও সিনেমায়। এবার ‘বিগবস ওটিটি’-র প্রতিযোগীর আসনে রয়েছে একাধিক চমক। নওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রাক্তন আলিয়া সিদ্দিকী, থেকে শুরু করে পূজা ভাট, মনিষা, পলক পুরসওয়ানির মতো একাধিক তারকা রয়েছেন এই তালিকায়। লড়াই হবে একেবারে সমানে সমানে। একেক সময় প্রতিযোগীদের নানা তথ্য সামনে আসছে। ঘরে প্রতিযোগীদের লড়াইয়ের নানা কাহিনীও এখন সংবাদের শিরোনাম।

অভিনেত্রী পলক পুরসওয়ানি বর্তমানে বিগ বসের ওটিটির চর্চিত একজন প্রতিযোগী। তাঁর দিনের পোশাক থেকে শুরু করে রাতের পোশাক, চুলের ব্যান্ড এবং চপ্পল-সবাই এখন সোশ্যাল মিডিয়ার নজরে। এমনকী সম্প্রতি তিনি প্রকাশ করলেন আরও একটি চমকপ্রদ তথ্য। অভিনেত্রী জানিয়েছেন, বিগবসে থাকার জন্যে তিনি প্রায় ১৫০ টি পোশাক বহন করছেন। কিন্তু মজার বিষয় হল, কোনটাই এখন তাঁর দখলে নেই! কোনও এক খেলায় হেরে যাওয়ার জন্যে তাঁর পোশাকগুলি কেড়ে নেওয়া হয়েছে শাস্তি হিসাবে। সবগুলোই এখন বিগবসের খপ্পরে। পলক পার্সওয়ানি ফ্যাশন ডিজাইনে স্নাতক এবং তিনি এখন নিজস্ব স্ট্রিটওয়্যার ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করছেন। বিগ বসের বাড়িতে নিজের লাগেজ সম্পর্কে অভিনেত্রী বলেন, “আমি মোট ৮ টি ব্যাগ এনেছি। যার মধ্যে জামাকাপড়েরই ৬-৭ ব্যাগ রয়েছে। আমি ৩০ দিনের জন্য প্রায় ১৫০টি পোশাক বহন করছি। যেখান জামাকাপড়ের পাশাপাশি নানা রকম Accessories-ও আছে।”

বিগ বস OTT 2-এ অন্যান্য প্রতিযোগীদের মধ্যে রয়েছেন, পলকের প্রাক্তন প্রেমিক অবিনাশ সচদেব, বেবিকা ধুরভে, জিয়া শঙ্কর, আলিয়া সিদ্দিকী, ফালাক নাজ, আকাঙ্কা পুরী, জাদ হাদিদ, সাইরাস ব্রোচা, মনীষা রানী, অভিষেক মালহান এবং পূজা ভাট। পুণীত সুপারস্টারও ছিলেন প্রতিযোগীর তালিকায় কিন্তু, শো সম্প্রচারের ১২ ঘন্টার মধ্যে তাঁকে উচ্ছেদ করা হয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে