মলদ্বীপকে হারিয়ে সাফ কাপের সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল বাংলাদেশ

বাংলাদেশের হয়ে গোল করেছেন রাকিব হাসান, তারিক কাজী ও শেখ মোরসালিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: হারলেই শেষ হয়ে যেত সাফ কাপের অভিযান। তাই রবিবার হার না মানার অদম্য জেদ নিয়েই মাঠে নেমেছিল টাইগাররা। শেষ পর্যন্ত মলদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়লেন জামাল ভুঁইয়া-রাকিব হাসানরা। সেই সঙ্গে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়েও টিঁকে রইল কোচ হ্যাভিয়ের কাবরেরার ছেলেরা।  

সাফ কাটের শুরুটা দারুণ হয়নি বাংলাদেশের কাছে। প্রথম ম্যাচে লড়াই করেও শেষ ১৬ মিনিটের ঝড়ে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। লেবাননের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা অনেকটা কঠিন করে ফেলেছিলেন জামাল ভূঁইয়ারা। তাই এদিন কান্তিভারা স্টেডিয়ামে মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচটি ছিল হ্যাভিয়ের কাবরেরার ছেলেদের কাছে মরণ-বাঁচনের ম্যাচ। কিন্তু ম্যাচের ১৭ মিনিটেই গোল খেয়ে বসে বাংলাদেশ। হামজা মোহামেদের গোলে এগিয়ে যায় মলদ্বীপ। গোল খেয়েই শোধের জন্য ঝাঁপায় বাংলাদেশ। বেশ কয়েকবার সুযোগও পেয়েছিল। শেষ পর্যন্ত ৪২ মিনিটের মাথায় গোল করে বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে আনেন রাকিব হাসান।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপায় দুই দল। আক্রমণে ধার বাড়ান হামজা মোহামেদ, আলী ফাসির, নাইজ হাসানরা।৪৬ মিনিটে বাংলাদেশের বিশ্বনাথ ঘোষের হেড পোস্টের একটু ওপর দোয়ে চলে যায়। ৬২ মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়াকে তুলে নেন বাংলাদেশ কোচ। তার পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল পেয়ে যায় টাইগাররা। বক্সের মধ্যে জটলায় বল পেয়ে ম;দ্বীপের জালে জড়ান তারেক কাজী। লেবাননের বিরুদ্ধে তাঁর ভুলেই গোল খেয়েছিল দল। এদিন যেন গোল দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করলেন প্রবাসী ফুটবলার। দুই মিনিট বাদে মোরসালিনের দুর্দান্ত শট কোনও রকমে প্রতিহত করেন মলদ্বীপের গোলরক্ষক। ৮৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিল মলদ্বীপের কাছে। তবে হামজার হেড ধরে ফেলেন বাংলাদেশ গোলরক্ষক। ম্যাচের নির্ধারিত সময়ের অন্তিম লগ্নে বিশ্বনাথ ঘোষের বাড়ানো বল মলদ্বীপের জালে গলিয়ে দলকে এগিয়ে দেন মোরসালিন। তার পরে ইনজুরি টাইমে বহু চেষ্টা করেও গোলের মুখ খুঁজে পাননি হামজা মোহামেদ, নাইজ হাসানরা।

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের