বামেদের ঠেকাতে ঠ্যাঙাড়ে বাহিনী বিজেপির, উঠছে অভিযোগ

বামেদের ঠেকাতে কিনা ঠ্যাঙাড়ে বাহিনী নামাচ্ছে বিজেপি। এমনই অভিযোগ উঠেছে বাংলার নানা প্রান্তে। সেতাও পঞ্চায়েত নির্বাচনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময়ের বাম দুর্গ। আজ কিনা সেখানেই বামেদের(Left Front) ঠেকাতে ঠ্যাঙাড়ে বাহিনী(Force of Goons) নামাচ্ছে বিজেপি(BJP)। অন্তত এমনটাই অভিযোগ উঠেছে পদ্মশিবিরের বিরুদ্ধে। তাও এক জায়গায় নয়, রাজ্যের একাধিক প্রান্ত থেকে এমনই অভিযোগ উঠছে। অর্থাৎ তলে তলে তৃণমূলকে(TMC) হারাতে নন্দকুমার মডেল হোক বা সাগরদিঘী মডেলে হোক জোট গড়ার যে গল্প শোনা যাচ্ছিল, এখন তার উলটো ছবি ধরা পড়ছে বাংলা জুড়ে। বামেদের ঠেকাতে কিনা ঠ্যাঙাড়ে বাহিনী নামাচ্ছে বিজেপি। কেননা বামেদের যে ভোট উনিশ ও একুশের ভোটে রামের ঝুলিতে গিয়েছিল, সেই ভোটই এবারও বামেদের ঝুলিতে ফিরতে শুরু করে দিয়েছে। আর সেই ভোট ফেরা ঠেকাতেই এখন উঠেপড়ে লেগেছে পদ্মশিবির।

আরও পড়ুন বাহিনী বিতর্ক এড়াচ্ছে কেন্দ্র, বিশ বাঁও জলে ৪৮৫ কোম্পানি

কোথায় কোথায় নেমেছে বিজেপির এই ঠ্যাঙাড়ে বাহিনী? বামেদের দাবি, বাহিনী নেমেছে হুগলি জেলার আরামবাগ মহকুমায়, পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর মহকুমায়, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমায়, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমায়, নদিয়া জেলার রানাঘাট ও কল্যাণী মহকুমায়। বামেদের দাবি, এখন বাংলার যা পরিস্থিতি তাতে পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) প্রাপ্ত আসন সংখ্যার নিরিখে বিজেপি তৃতীয় স্থানে চলে যেতে পারে। তাতে রাজনৈতিকভাবে অস্তিত্ব সঙ্কটের মুখোমুখি হবে গেরুয়া শিবির। এনিয়ে দলের অন্দরেই আতঙ্ক তৈরি হয়েছে। বিপদ আঁচ করতে পেরেই বামেদের উত্থান রুখতে মরিয়া পদ্মশিবির নামিয়েছে ঠ্যাঙাড়ে বাহিনী। বামেদের হয়ে ওই সব এলাকায় প্রচারে নামলেই বিজেপির গুণ্ডাবাহিনী, ঠ্যাঙাড়ে বাহিনী ও বাইক বাহিনী এসে হামলা চালাচ্ছে। প্রার্থীদের মারধর করছে। পতাকা ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে। দেওয়াল লিখনে কালি লেপে দিচ্ছে। মজার কথা এতদিন এই সব অভিযোগ বিজেপি ও বামেরা একযোগে করছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার খেলা পুরো উলটে গিয়েছে। বামেদেরই এখন ঠ্যাঙাচ্ছে বিজেপির ঠ্যাঙাড়ে বাহিনী।

আরও পড়ুন জঙ্গলমহলে ৫টি সভা মমতার, চাপে গেরুয়া ব্রিগেড

বামেদের দাবি, একুশের ভোটে বাংলা দখলে কোমর বেঁধে নেমে পড়েছিল মোদি বাহিনী। কিন্তু সেই ভোটে হারের পর থেকেই বাংলার বুকে বিজেপি ও মোদির প্রভাব কমতে শুরু করে দিয়েছে। দলে দলে রামের শিবির ছেড়ে মানুষ ফিরে আসছেন বামেদের কাছেই। ফলে, পঞ্চায়েত ভোটের প্রচারে দেখা যাচ্ছে বিজেপির পার্টি অফিসগুলিতে কর্মী-সমর্থকের ভিড় নেই। মিটিং-মিছিলে লোক নেই। জনসমর্থনে ভাটা। শ্রমিক-কৃষকদের একটা বড় অংশ ফের লাল পতাকার তলায় আশ্রয় নিচ্ছেন। গাঁ-গঞ্জে জমজমাট হচ্ছে বামেদের প্রচার-মিছিল। মানুষের মধ্যেও বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে কেন্দ্রের একাধিক জনবিরোধী নীতির জন্য। পেট্রল-ডিজেল-গ্যাসের মূল্যবৃদ্ধি। নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দর। এইসব কারণেই পঞ্চায়েত ভোটে বিজেপি এবার অনেকটাই ব্যাকফুটে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটে বামেদের রুখতে বিজেপি এখন আদাজল খেয়ে মাঠে নেমেছে। গ্ৰামীণ এলাকার নিজেদের অস্তিত্ব বিপন্ন হতে পারার সম্ভাবনা দেখেই বিজেপি বামপ্রার্থী, কর্মী ও সমর্থকদের টার্গেট করছে। মারধর করছে। বাম প্রার্থী ও সমর্থকদের ওপর সবচেয়ে বেশি আক্রমণ করা হচ্ছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই