তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে বিজেপি প্রার্থী, শোরগোল ডায়মন্ডহারবারে

ডায়মন্ডহারবার ১ ব্লকের ৬০ নম্বর জেলা পরিষদ আসনে তৃণমূলের মহিলা প্রার্থী মনমোহিনী বিশ্বাসের হয়ে প্রচার করছেন বিজেপি প্রার্থী পিঙ্কি হালদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজব কিসসা তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) সংসদীয় কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবারে(Daimond Harbour)। সেখানে কার্যত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) একদম উল্টো ছবি ধরা পড়ল। গোটা রাজ্যে যেখানে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে সেখানে কিনা রাজ্যের প্রধান বিরোধী দলের প্রার্থী শাসক দল তৃণমূলের হয়ে প্রচার করছে! হ্যাঁ, ডায়মন্ডহারবার ১ ব্লকের ৬০ নম্বর জেলা পরিষদ আসনে সেই ছবিটাই দেখা যাচ্ছে। সেখানে ৬০ নম্বর জেলা পরিষদ আসনে দাঁড়িয়েছেন তৃণমূলের মহিলা প্রার্থী মনমোহিনী বিশ্বাস। তাঁর বিরুদ্ধে বিজেপি(BJP) দাঁড় করিয়েছে পিঙ্কি হালদারকে। সেই পিঙ্কিকেই দেখা যাচ্ছে মনমোহিনীর হয়ে প্রচার করতে। আর এই ঘটনা সামনে আসতেই শুধু এলাকাতেই নয়, জেলা এবং রাজ্য রাজনীতিতেও রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন ২ কোটি ভুয়ো রেশনকার্ড বাতিল বাংলায়, বছরে সাশ্রয় ৩৬০০ কোটি

ঘটনার সূত্রপাত রবি সকালে। তৃণমূলের প্রার্থী হিসাবে মনমোহিনী বিশ্বাস যখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলেন ঠিক তখনই সেখানে হাজির হন বিজেপি প্রার্থী পিঙ্কি। তিনি সেখানে তৃণমূলের হয়ে প্রচার করার পাশাপাশি ভোটারদের কাছে তৃণমূল প্রার্থীকে জয়ী করার আর্জিও জানান। রবি সকালে ঘোষেরচক আবদালপুরের ২০২ নম্বর বুথ এলাকায় এই ঘটনা ঘটে। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের দাবি, পিঙ্কি যখন তৃণমূলের হয়ে প্রচার করছিলেন তখন তাঁর হাতে বিজেপির পতাকা ছিল না। ছিল তৃণমূলের পতাকা। বিজেপি প্রার্থীর এহেন আচরণে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তৃণমূল কর্মীরাও। পরে পিঙ্কিদেবী সংবাদমাধ্যমকে জানান, ‘বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করেনি। কোনও দেওয়াল লিখন হয়নি। প্রচারও করা হচ্ছে না। তাছাড়া এই আসনে দিদি দাঁড়ানোর পর মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছিলাম। কিন্তু সেটাও আটকে দেওয়া হয়েছিল। তাই আমি দিদির জন্য প্রচারে বেরিয়েছি।’

আরও পড়ুন কোনও জেলাতেই ১০০ শতাংশ আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি

এই ঘটনায় মনমোহিনীদেবী জানিয়েছেন, ‘জেলা পরিষদের মতো আসন হেলায় তৃণমূলকে ছেড়ে দেওয়ার বিষয়টি অভূতপূর্ব। তবে বিজেপি প্রার্থীকে কোনও রকম চাপ বা জোর করা হয়নি। আশা করব পিঙ্কিকে দেখে বিজেপির আরও প্রার্থীর এমন বোধোদয় হবে। মুখ্যমন্ত্রীর উন্নয়নে তাঁরা সবাই শামিল হবেন।’ এদিকে, দলের প্রার্থী যে এমন পদক্ষেপ করেছেন, তা অবশ্য জানা নেই বিজেপি নেতৃত্বের। দলের ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি সুফল ঘাঁটু জানিয়েছেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। এমনটা হয়ে থাকলে, কঠোর ব্যবস্থা গ্রহণ করবে দল।’ কিন্তু কী ব্যবস্থা করবে দল? বড্ডজোর দল থেকে বহিষ্কার। তাতে কী যায় আসে পিঙ্কির। তাঁর হাতে ধরা তৃণমূলের পতাকাই বলে দিচ্ছে জোড়াফুলে আনুষ্ঠানিক ভাবে তাঁর যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিজেপি তাঁর বিরুদ্ধে কী বলল বা করল তাতে তাঁর বয়েই গেল।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই