কোচবিহারের মাটি থেকে মোদিকে কটাক্ষ মমতার

কোচবিহারের মাটি থেকে প্রধানমন্ত্রীর নাম না নিয়েই তাঁকে আক্রমণ শানলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে হুঁশিয়ারি দিলেন বাম-কংগ্রেসকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েতের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সব দলই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের(TMC) হয়ে এদিন প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন কোচবিহার-১ ব্লকের চান্দামারি এলাকার প্রাণনাথ হাইস্কুলের মাঠে তাঁর প্রথম নির্বাচনী সভা থেকে পঞ্চায়েত ভোটের(Panchayat Election) প্রচার শুরু করলেন তিনি। আর সেই সভা থেকেই তিনি নাম না করেই আক্রমণ শানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) লক্ষ্য করে। সেই সঙ্গে দিলেন হুঁশিয়ারি। ২৪’র যুদ্ধে কেন্দ্রের সরকারকে বদলে দেওয়ার হুঁশিয়ারি। সেই সঙ্গে হুঁশিয়ারি দিলেন এরাজ্যের বিজেপি বান্ধব বাম ও কংগ্রেস নেতাদের। সাফ জানালেন বাংলার বুকে বাম-কংগ্রেস(Left-Congress) আর বিজেপির মহাঘোঁট ভেঙে দেবেন তিনি।

আরও পড়ুন ২৫ বছর বয়স হলেই লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মমতার

এদিন মমতা বলেন, ‘অনেক অত্যাচার করেছে, সিপিএমকে আর ফেরাবেন না। কংগ্রেস বিজেপির দোসর, ওদের ভোট নয়। বিজেপি দেশ বিক্রি করে দিতে চাইছে। ১০০ দিনের কাজে ৭ হাজার কোটি পাওনা টাকা দেয়নি কেন্দ্র। বাংলার বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বিধবা ভাতার টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলার থেকে টাকা তুলে নিয়ে গিয়ে প্রাপ্য দিচ্ছে না কেন্দ্র। গ্রামের রাস্তা তৈরির টাকা পাঠানোও কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। কোটি টাকা খরচ করে বিদেশ সফর করছেন প্রধানমন্ত্রী। আমেরিকা-রাশিয়াতে গিয়ে সরকারি টাকা নষ্ট করছেন অথচ ১০০ দিনের টাকা দিচ্ছেন না। পঞ্চায়েতে জিতে সেই টাকা আদায় করে ছাড়বে তৃণমূল। লোকসভা নির্বাচনে নতুন সরকার নিয়ে আসব। বিজেপি-সিপিএম-কংগ্রেসের মহাঘোঁট আমি ভেঙে দেব, মহাজোট হবে। বাংলায় সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়েছে। আমরা দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি। সিপিএম-কংগ্রেস-বিজেপির মহাঘোঁট ভেঙে দেব, দিল্লিতে মহাজোটই হবে।’

দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানের উপর ভয়াবহ হামলা শুরু আমেরিকার

অশোকনগরে মহিলার ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতর কেটে গ্রামে পৌঁছালেন যুবক

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যে ফের করোনা আক্রান্তের হদিশ, কলকাতায় ICU-তে ভর্তি ১০ বছরের বালক

বৃষ্টির আশায় গাধাদের খাওয়ানো হল গোলাপজামুন, এরপরই ঘটল চমক…

আজ কলকাতায় শাহ, ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

Amazon সেলে ধামাকা অফার! ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ে মিলছে OnePlus 13

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

নগ্ন অবস্থায় মন্দির থেকে প্রতিমা নিয়ে পুকুরে ঝাঁপ! হায়দরাবাদে প্রযুক্তিবিদের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

রথযাত্রায় শুধু জগন্নাথ মন্দির নয়, পুরীর কাছেই ঘুরে আসতেই পারেন ৮ অফবিট স্থানে

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান