BDO’র বিরুদ্ধে CBI তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের

স্থগিতাদেশ নেমে এল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে নথি বিকৃতির অভিযোগে হাওড়া জেলার এক BDO’র বিরুদ্ধে দেওয়া CBI তদন্তের নির্দেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের(West Bengal State Government) আর্জিতে সাড়া দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। স্থগিতাদেশ নেমে এল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) নথি বিকৃতির অভিযোগে হাওড়া জেলার এক BDO’র বিরুদ্ধে দেওয়া CBI তদন্তের নির্দেশে। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল BDO’র বিরুদ্ধে CBI তদন্ত হবে। কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলাটি সিবিআইকে দিয়ে তদন্ত করার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে না আদালত। এই মামলায় এমন কোনও উপাদান নেই যা CBI-কে দিয়ে তদন্ত করাতে হবে। আর সেই সূত্রেই সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে দিলেন তাঁরা। উল্লেখ্য হাওড়া জেলার উলুবেড়িয়া-১ ব্লকের BDO’র বিরুদ্ধে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ CBI তদন্তের নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন উন্নয়ন থেকে পঞ্চায়েত নিয়ন্ত্রণ, দলীয় কর্মী থেকে আমজনতা, সকলকে বার্তা দিলেন মমতা

পঞ্চায়েতে মনোনয়নপত্রের নথি বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। বাম ও আইএসএফের দুই মহিলা প্রার্থীর অভিযোগ ছিল নথিতে বিকৃতি ঘটিয়ে তাঁদের নাম স্ক্রটিনির সময় বাদ দেওয়া হয়েছে। মামলাটি প্রথমে ওঠে হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে। তিনি এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে সেই নির্দেশকে রাজ্য সরকার চ্যালেঞ্জ জানায় ডিভিশন বেঞ্চে। সোমবার ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে বেঞ্চ একক বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয়। সেই সঙ্গে জানিয়ে দেয়, রাজ্য পুলিশই বিষয়টি খতিয়ে দেখবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ, ‘অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে এই মামলার তদন্ত করবে রাজ্য পুলিশ। এক সদস্যের এই কমিশনকে সব রকম সাহায্য করতে হবে রাজ্যকে। একই সঙ্গে তিন সপ্তাহ পরে নথি বিকৃতির অভিযোগের তদন্ত রিপোর্ট সিঙ্গেল বেঞ্চে জমা দিতে হবে।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই