ইউটিউব থেকে বলিউডে পা দিয়েই বিয়ে ভাঙল ইনফ্লুয়েন্সার কুশা কপিলার

একটি সম্পর্কের অবসান সত্যই হৃদয়বিদারক। এটি আমাদের পরিবারের জন্য একটি কঠিন অগ্নিপরীক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে প্রবেশের আগেই স্বামী সঙ্গে বিচ্ছেদ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার। বর্তমানে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররাও তারকা দের থেকে কোনও অংশে কম নয়। তেমনই একজন হলেন কুশা কপিলা। তাঁর সোশ্যাল মিডিয়ায় ভক্তসংখ্যা কয়েক মিলিয়ন। গতকাল রাতে স্বামী জোরওয়ার সিং আহলুওয়ালিয়ার থেকে বিচ্ছেদের ঘোষণা করেছেন অভিনেত্রী ইনফ্লুয়েন্সার কুশা। যৌথ সিদ্ধান্তে ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা করলেন দম্পতি। পোস্টে, অভিনেত্রী লেখেন, বিচ্ছেদের সিদ্ধান্তটি তাঁরা পারস্পরিকভাবে নিয়েছেন।

প্রথমে কনটেন্ট ক্রিয়েটার হিসেবে খ্যাতি অর্জন করলেও এখন বলিউডের একজন অভিনেত্রী। এদিন তিনি আরও জানান, তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও একসঙ্গে পোষা কুকুর মায়ার যত্ন নেবেন। একটি দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে, কুশা কপিলা লিখেছেন, “জোরাওয়ার এবং আমি পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি কোনওভাবেই সহজ সিদ্ধান্ত ছিল না তবে আমরা মনে করেছি, এটাই আমাদের জীবনে এই মুহুর্তে সঠিক সিদ্ধান্ত। কিন্তু দুঃখের বিষয়, আমরা বর্তমানে নিজেদের জন্য যা খুঁজছি তা একসঙ্গে পাচ্ছিনা।”

তিনি আরও লিখেছেন, “একটি সম্পর্কের অবসান সত্যই হৃদয়বিদারক। এটি আমাদের পরিবারের জন্য একটি কঠিন অগ্নিপরীক্ষা। এটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের কিছু সময় নিয়েছিলাম। কিন্তু এবার আলাদা হতেই হবে। এক দশকেরও বেশি সময় ধরে আমরা সম্পর্কে ছিলাম। এই সিদ্ধান্ত আমাদের জীবনের পরবর্তী পর্বে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের বর্তমান ফোকাস হল, একে অপরের প্রতি ভালবাসা, তাই আমাদের অনেক শ্রদ্ধা এবং সমর্থনের দরকার।” কুশা কপিলা এবং জোরওয়ার সিং আহলুওয়ালিয়া কয়েক বছর ডেট করার পর ২০১৭ সালে বিয়ে করেন। কুশা কপিলাকে শেষবার মাসাবা মাসাবা 2-এ অনস্ক্রিনে দেখা গিয়েছিল। সম্প্রতি তিনি ৭৬ তম কানে অভিষেক করেছেন। এছাড়াও তিনি প্ল্যান এ প্ল্যান বি, সেলফি এবং কেস তো বান্তা হ্যায়-তো অংশ নিয়েছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে