পৌষমেলার মাঠে বৃক্ষরোপণ! শুরু নয়া বিতর্ক

আশ্রমিক এবং বোলপুর শহরের ব্যবসায়ীদের অভিযোগ, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিজেপির কথামতো চলছেন। গেরুয়া শিবিরের নির্দেশেই তিনি এখন উঠে পড়ে লেগেছেন পৌষমেলা চিরতরে বন্ধ করে দিতে। আর এই কারনেই মেলার মাঠের পাশাপাশি আশ্রমের মাঠে গাছ লাগানোর কর্মসূচি তিনি নেওয়া করিয়েছেন বিশ্বভারতীর কর্মী পরিষদকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বড়সড় বিতর্ক শুরু হয়ে গেল বিশ্বভারতীকে ঘিরে। যথারীতি এবারেও বিতর্কের কেন্দ্রেবিন্দুতে রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অভিযোগ উঠেছে শান্তিনিকেতন তথা বোলপুরের ঐতিহ্যমণ্ডিত পৌষমেলা চিরতরে বন্ধ করে দিতে রীতিমত ফন্দি এঁটে মেলার মাঠে বৃক্ষরোপণ শুরু করিয়েছেন তিনি। নিজে পর্দার আড়ালে থেকে পৌষমেলা যাতে চিরতরে বন্ধ হয়ে যায় তার জন্য সররকমের নোংরামি চালিয়ে যাচ্ছেন তিনি। ঘটনাচক্রে এই বছরেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শতবর্ষে পা রেখেছে। সেই শতবর্ষকে স্মরণে রাখতেই শান্তিনিকেতনের পূর্বপল্লির পৌষ মেলার মাঠ এবং আশ্রম মাঠে শতাধিক গাছ পোঁতার কর্মসূচি নিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আশ্রমিক ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ, গোটা বিষয়টিই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মস্তিষ্কপ্রসূত। তাঁর লক্ষ্যই হচ্ছে যেনতেন ভাবে পৌষমেলা চিরতরে বন্ধ করে দেওয়া।

জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে দুটি ভাগে মেলার মাঠ ও আশ্রম মাঠে বৃক্ষরোপণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপ ঘিরে এখন নতুন করে বড় বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। আশ্রমিকদের অভিযোগ, পৌষমেলা বন্ধ করার জন্য পরিকল্পনা করে মাঠ জুড়ে গাছ পুঁতে ফেলা হচ্ছে। য়ার সেই কাজে হাত লাগিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মীরাও। বিশ্বভারতীর কর্মী পরিষদের উদ্যোগে এদিন পৌষমেলার মাঠে এবং আশ্রম মাঠে পলাশ, কৃষ্ণচূড়া এবং অমলতাস লাগানো হয়। ৫০টি গাছ পৌষমেলা মাঠে এবং ৫০টি আশ্রম মাঠে লাগানো হয়। এদিন এই গাছ লাগানোর অনুষ্ঠানে উপাচার্য ছাড়াও বিশ্বভারতীর কর্মী ও অধ্যাপকরা উপস্থিত ছিলেন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, মেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরা নিয়ে চলতি বছরের শুরুতে অশান্তির সময় প্রচুর গাছ ভেঙে গিয়েছিল। সেইসব জায়গাতেই এই গাছগুলি লাগানো হয়েছে। মেলার মাঠের মাঝখানে কিছু লাগানো হয়নি।  

তবে আশ্রমিক এবং বোলপুর শহরের ব্যবসায়ীদের অভিযোগ, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিজেপির কথামতো চলছেন। গেরুয়া শিবিরের নির্দেশেই তিনি এখন উঠে পড়ে লেগেছেন পৌষমেলা চিরতরে বন্ধ করে দিতে। আর এই কারনেই মেলার মাঠের পাশাপাশি আশ্রমের মাঠে গাছ লাগানোর কর্মসূচি তিনি নেওয়া করিয়েছেন বিশ্বভারতীর কর্মী পরিষদকে। সরাসরি বিশ্বভারতীকে তিনি এই কাজে জড়াননি যাতে নিজে বিতর্কে জড়িয়ে না পড়েন। কিন্তু এটা পরিষ্কার যে পৌষমেলা চিরতরে বন্ধ করে দিতেই রীতিমত পরিকল্পনা করে পৌষমেলা মাঠে গাছ পুঁতে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মেলার মাঠে যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য গেটগুলিতেও তালা লাগিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যার পর মাঠে পড়ুয়াদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আর এখন তো মাঠ জুড়ে গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে। বোলপুর ব্যবসায়ী সমতির পক্ষে সুনীল সিং এবং সুব্রত ভকত জানিয়েছেন, ‘বিশ্বভারতী পৌষমেলার আয়োজন করতে চাইছে না। তাই পরিকল্পনা করে মেলার মাঠে আর আশ্রম মাঠে গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এই বছর থেকেই পৌষমেলা করার দাবি জানাচ্ছি।’

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩