দেশদ্রোহ আইন বহাল রাখা জরুরি, ফের বললেন আইন কমিশনের চেয়ারম্যানের

প্রচলিত ইউএপিএ ও এনএসএ যথেষ্ট নয় বলে দাবিও তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘আত্মনির্ভর ভারতে’ ব্রিটিশ আমলে তৈরি দেশদ্রোহ আইন বহাল রাখার পক্ষে ফের মুখ খুললেন মোদি সরকারের দয়ায় আইন কমিশনের চেয়ারম্যানের কুর্সিতে বসা প্রাক্তন বিচারপতি ঋতু রাজ অবস্তি। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘বর্তমানে কাশ্মীর থেকে কেরল এবং পঞ্জাব থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলির যে অবস্থা তাতে দেশের অখণ্ডতা ও সংহতি বজায় রাখার জন্যই দেশদ্রোহ আইন চালু রাখা প্রয়োজন।’

গত বছরের মে মাসে দেশের সর্বোচ্চ আদালত অর্থা‍ৎ সুপ্রিম কোর্ট কেন্দ্রের বিজেপি সরকারকে ব্রিটিশ আমলে বিপ্লবীদের শায়েস্তা করার জন্য তৈরি দেশদ্রোহ আইন পর্যালোচনার নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, যত দিন না পর্যন্ত পর্যালোচনা করে নতুন আইন প্রণয়ন করা না হচ্ছে তত দিন ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় কোনও মামলা নথিভুক্ত করা উচিত নয়। এমনকি যাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই ওই আইনে মামলা করা হয়েছে, তাঁরাও জামিনের আবেদন করতে পারবেন’।

সুপ্রিম কোর্টের ওই নির্দেশকে স্বাগত জানিয়েছিলেন দেশের মানবাধিকার কর্মী এবং আইনজীবীদের বৃহ‍ৎ অংশ। যদিও মোদি সরকারের আনুকুল্যে আইন কমিশনের চেয়ারম্যানের কুর্সিতে বসা প্রাক্তন বিচারপতি ঋতু রাজ অবস্তি গায়ে মানে না আপনি মোড়লের মতোই দেশদ্রোহ আইন বহাল রেখে উল্টে সাজার মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল করেছিলেন। আর ওই সওয়ালের জন্য দেশের বিরোধী দলগুলির সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তবে সেই সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ঘনিষ্ঠ আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান। এদিন তিনি বলেন, ‘যদিও ইউএপিএ ও জাতীয় সুরক্ষা আইন রয়েছে। কিন্তু ওই আইন যথেষ্ট নয়। তাই দেশদ্রোহ আইন বহাল রাখা উচিত।’

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার