হামাসকে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে ব্রিটেন

আগামী সপ্তাহে সংসদে এই সংক্রান্ত প্রস্তাব পেশ করা হবে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করতে চলেছে ব্রিটেন। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী প্রীতি প্যাটেল নিজের টুইটার হ্যান্ডলে সরকারের এই মনোভাবের কথা জানিয়েছেন, আগামী সপ্তাহে সংসদে এই সংক্রান্ত প্রস্তাব পেশ করা হবে। হামাস নিষিদ্ধ হলে ব্রিটেনে সংগঠনটির সমর্থকরা ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বিদেশমন্ত্রী লিজ ট্রুসও টুইট করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। যদিও এই খবর লেখা পর্যন্ত হামাসের তরফ থেকে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সংগঠনের এক সদস্য জানিয়েছেন, সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণার পরেই তারা প্রতিক্রিয়া জানাবে।

আল জাজিরার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, স্বরাষ্ট্র মন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, হামাসের রাজনৈতিক শাখা ও সামরিক শাখার মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে না। সন্ত্রাসবাদী সংগঠনের যেমন মতই হামাসের ক্ষমতা। তাদের রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। আগামীদিনে তারা ব্রিটেনে জঙ্গি হামলা চালাতে পারে। তাই, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হামাসকে নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে। ফিলিস্তিনি আন্দোলনের সেনা শাখা হামাস। এরাই গাজা উপত্যকা শাসন করে।

উল্লেখ করা যেতে পারে, হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে দেখে আমেরিকা, ইজরায়েল এবং ইউরোপিয়ান ইউনিয়ন।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ