চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্মিথের শতরান, ৪১৬ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: লর্ডসে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগেই শেষ হল অস্ট্রেলিয়ার ইনিংস। স্টিভ স্মিথের দুরন্ত শতরান আর ট্র্যাভিস হেডের বিধ্বংসী ৭৭ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪১৬ রান তুলেছে প্যাট কামিংসের দল। প্রথম দিনটি যদি অস্ট্রেলিয়ার ব্যাটারদের হয়ে তাকে তাহলে দ্বিতীয় দিনের প্রথম সেশন অবশ্যই ইংল্যান্ডের ব্যাটারদের। জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রডদের নিয়ন্ত্রিত বলের কারণেই রানের পাহাড় গড়তে পারেননি অজি ব্যাটাররা। দ্বিতীয় দিন মাত্র ১০৬ বল খেলতে পেরেছেন অজি ব্যাটাররা।  

গতকাল বুধবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। কিন্তু তাঁর সেই সিদ্ধান্তের ফায়দা তুলতে পারেননি জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রডরা। ডেভিড ওয়ার্নার-মার্নুস লাবুশানে, স্টিভ স্মিথ-ট্র্যাভিস হেডরা আনায়াসে ইংলিশ বোলারদের আক্রমণ সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। ট্র্যাভিস হেড তো কার্যত ঝড় তুলেছিলেন। মনে হচ্ছিল একদিনের ম্যাচে ব্যাটিং করছেন। ৭৩ বলে ৭৭ রান করেন তিনি। প্রথম দিনের সেষে অস্ট্রেলিয়ার রান ছিল পাঁচ উইকেটে ৩৩৯। ৮৫ রানে অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ।

বৃহস্পতিবার সকালে ব্যাট করতে নেমেই আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান আলেক্স ক্যারির উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। স্টুয়ার্ট ব্রডের বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন অজি উইকেটকিপার (২২)। খানিকবাদেই মিচেল স্টার্ককে ফিরিয়ে দেন জেমস অ্যান্ডারসন। একের পর এক সতীর্থ সাজঘরে ফিরলেও মাথা ঠাণ্ডা করেই খেলতে থাকেন স্মিথ। অবশেষে আকাঙ্খিত শতরানও পেয়ে যান। আর শতরানের গণ্ডি পেরোতেই আচমকা মারমুখী হয়ে ওঠেন। আর মাএতে গিয়েই জো টংয়ের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে ১১০ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। ৯৭ ওভারেই ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। নাথান লায়ানকে (৭) ফিরিয়ে অস্ট্রেলিয়া শিবিরকে ফের ধাক্কা দেন ওলি রবিনসন। জোস হ্যাজেলউডকে (৪) ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেন রবিনসন। অজি অধিনায়ক প্যাট কামিন্স ২২ রানে অপরাজিত থাকেন।  

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ