৯ বছর আগে কোটি দিয়ে ফ্ল্যাট কিনেও থাকতে পারছেন না ফ্লোরা সাইনি, নিলেন আইনী পদক্ষেপ

নতুন নির্মাতারা আমাদের আরও কিছু টাকা দিতে বলেছিল। যাইহোক, আমি আর সম্পত্তিতে আগ্রহী নই। আমি শুধু আমার টাকা ফেরত চাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই, মায়া-নগরী, এই স্বপ্নের শহরে বাড়ি বানাতে চান অনেকেই। মুম্বই মানেই বলিউড, এই স্বপ্নের শহরের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছেন তারকারা। তারকাদের সান্নিধ্যে থাকতে কে না চায়! কিন্তু তারকা হয়েও মুম্বই তে বসবাস করতে পারছেন না, রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত সুপারহিট ‘স্ত্রী’ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ফ্লোরা সাইনি। যিনি ‘স্ত্রী’- চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রাতারাতি লাইমলাইটে আসেন। সূত্রের খবর, অভিনেত্রী ওশিওয়ারায় একটি সম্পত্তি কিনতে প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু সাত বছর হয়ে হওয়ার পরেও অভিনেত্রী এখনও বাড়িটি নিজের করে পায়নি। ২০২১ সালে তাঁর বাড়িটি তাঁকে দেওয়া হলেও তিনি থাকতে পারেননি। এরপর ২ বছর কেটে যাওয়ার পরেও এখনও তিনি তাঁর সম্পত্তি নিজের নামে পাননি।

অভিনেত্রী এখন অবিলম্বে টাকা ফেরত চাইছেন। অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, “২০১৪ সালে আমার মা এবং আমি একটি সম্পত্তি বুক করেছিলাম। যার দাম প্রায় এক কোটি। সেটি আমরা কিস্তিতে পরিশোধ করেছি। ২০২১ সালে সেই সম্পত্তি আমাদেরকে দেওয়ার কথা হয়েছিল। কিন্তু এখনও আমরা আমাদের সম্পত্তি পাইনি। দখলে বিলম্ব হলে বিল্ডারকে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে, এই প্রতিশ্রুতি দেওয়া হলেও তা হয়নি। আগে, আমরা কাজের বিষয়ে আপডেট পেতাম, কিন্তু তারপরে সেই বার্তাগুলি আসাও বন্ধ হয়ে যায়। এই সম্পত্তির প্রধান নির্মাতারা দেউলিয়া হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তাঁদের জালিয়াতির জন্য গ্রেপ্তার করা হয়। তারপরে প্রকল্পটি অন্য একজন নির্মাতা নিয়ে নেয়, তিনিও কাঠামোটি সম্পূর্ণ করতে পারছেন না। আমাদের টাকাও দিচ্ছে না।”

জানা যায়, ফ্লোরা মহারাষ্ট্র রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি (MahaRERA) এর কাছে এই বিষয়ে একটি অভিযোগ নথিভুক্ত করেছে এবং তিনি তাঁর কষ্টার্জিত অর্থ শীঘ্রই ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, “নতুন নির্মাতারা আমাদের আরও কিছু টাকা দিতে বলেছিল। যাইহোক, আমি আর সম্পত্তিতে আগ্রহী নই। আমি শুধু আমার টাকা ফেরত চাই। আমি সৌহার্দ্যপূর্ণভাবে ইস্যুটি সাজানোর চেষ্টা করেছি। আমি RERA-তে অভিযোগ নথিভুক্ত করেছি। এত বছর কেটে গেছে, এবং এখন আমরা তাঁদের আর বিশ্বাস করি না এবং আমাদের টাকা ফেরত চাই। আইনি পথ অবলম্বন করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে