ঝাড়গ্রামে চাষের জমিতে কাজ করার সময় বাজ পড়ে এক চাষীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কাটনিমারো গ্রামে চাষের জমিতে কাজ করার সময় বাজ পড়ে মৃত এক চাষী।শুক্রবার দুপুরে বাজ পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার(Jhargram District) পাথরা গ্রাম পঞ্চায়েতের কাটনিমাড়ো গ্রামে। ৪৭বছরের চিত্তরঞ্জন মাহাতো শুক্রবার চাষের জমিতে বীজ ফেলে বাড়ি ফিরছিলেন সেই সময় হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়।

ঐসময় পথে বাজ পড়ে মৃত্যু হয় চিত্তরঞ্জন বাবুর। মৃতের জামাই যজ্ঞেশ্বর মাহাত জানান, বাজ পড়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এরপর ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে(Bhangagar Hospital) নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃত পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। হাসপাতাল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে(Jhargarm Super Specality Hospital) পাঠিয়েছে। আবহাওয়া দফতর থেকে বারবার সাধারণ মানুষকে সতর্ক করে বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলে কেউ যেন প্রকাশ্য জায়গায় জমি বা রাস্তায় চলাফেরা না করে। নিরাপদ স্থানে সরে যায়। কিন্তু তারপরেও বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটছে জেলায় জেলায়।

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে