জুন মাসে জিএসটি বাবদ কোষাগারে জমা ১.৬১ লক্ষ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত জুন মাসে পণ্য পরিষেবা কর বাবদ আয় বেড়েছে গত বছরের তুলনায় ১২ শতাংশ। সরকারি কোষাগারে জমা পড়েছে এক লক্ষ ৬১ হাজার কোটি ৪৯৭ কোটি টাকা। এ নিয়ে চলতি অর্থ বর্ষের প্রথম তিন মাসে জিএসটি বাবদ আয় দেড় লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়াল। আর টানা ১৬ মাস জিএসটি আয় এক লক্ষ ৪০ হাজার কোটি টাকার  মাইল ফলক স্পর্শ করল।  

গত এপ্রিলে  জিএসটি বাবদ সরকারি কোষাগারে জমা পড়েছিল এক লক্ষ ৮৭ হাজার কোটি ৩৫ লক্ষ টাকা। জিএসটি আদায়ের ক্ষেত্রে অতীতের সব নজির ভেঙ্গে দিয়েছিল এপ্রিলের আদায়। পরের মাসে অর্থা‍ৎ মে মাসে জিএসটি বাবদ আয় কমেছিল। কোষাগারে জিএসটি বাবদ জমা পড়েছিল এক লক্ষ ৫৭ হাজার ৯০ কোটি টাকা। গত বছরের মে মাসের তুলনায় অবশ্য চলতি বছরের মে মাসে জিএসটি বাবদ আয় ১২ শতাংশ বেড়েছে।

শনিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জুন মাসে জিএসটি বাবদ কোষাগারে জমা পড়েছে এক লক্ষ ৬১ হাজার ৪৯৭ কোটি টাকা। তার মধ্যে সরাসরি কেন্দ্রের ঘরে এসেছে  (CGST) ৩১ হাজার ১৩ কোটি টাকা।  রাজ্যগুলির (SGST) আয় হয়েছে ৩৮ হাজার ২৯২ কোটি টাকা। সমন্বিত জিএসটি বাবদ (IGST) আয় হয়েছে ৮০ হাজার ২৯২ কোটি টাকা।  যার মধ্যে আবার আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় হয়েছে ৩৯ হাজার ৩৫ কোটি টাকা। আর সেস বাবদ আদায় হয়েছে ১১ হাজার ৯০০ কোটি টাকা।

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী