হবু বর রাঘবকে নিয়ে স্বর্ণমন্দিরে পরিণীতি চোপড়া

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: বাগদান হয়ে গিয়েছিল আগেই। কয়েক মাস বাদেই বসবে বিয়ের আসর। আর সাত পাকে বাধা পড়ার আগেই হবু বর রাঘব চাড্ডাকে নিয়ে স্বর্ণমন্দিরে হাজির হলেন পরিণীতি চোপড়া। মন্দিরে দুজনে বিশেষ প্রার্থনায় অংশও নিয়েছিলেন। জীবনের নতুন ইনিংস যাতে সুখের হয় সেই কামনা নিয়েই শ্রী হরমিন্দর সাহিবে আশীর্বাদ নিতে গিয়েছিলেন দুজনে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে স্বর্ণমন্দির চত্বরে রাঘব-পরিণীতির ছবি।

শনিবার সকালেই দিল্লি থেকে সোজা অমৃতসর বিমানবন্দরে নামেন দুজনে। সেখান থেকে সোজা চলে যান স্বর্ণমন্দিরে। পরিণীতির পরনে ছিল অফ হোয়াইট রঙের সিল্কের সালোয়ার কামিজ এবং মাথায় ওড়না। হবু গিন্নির সঙ্গে রং মিলিয়ে সাদা রঙের কুর্তা-পাজামা পরেছিলেন রাঘব। মাথা ঢেকেছিলেন কমলা রঙের রুমালে।

গত ১৩ মে নয়াদিল্লির কাপুরথালায় হাতে গোনা কয়েকজন আত্মীয়স্বজন ও হাই প্রোফাইল অতিথিদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছিল রাঘব এবং পরিণীতির বাগদান অনুষ্ঠান। হাই প্রোফাইল অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। আগামী অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতেই পরিণয়সূত্রে আবদ্ধ হচ্ছেন দুজনে। রাজস্থানের উদয়পুরের উমেদক্ষ ভবনে বসতে চলেছে বিয়ের আসর।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে