দাবি আদায়ে দিল্লি যাওয়ার ঘোষণা অভিষেকের

টাকা আদায় করতে এদিন মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিল্লি যাওয়ার ঘোষণা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলে শনিবার মোদি সরকারকে বিঁধেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাকা আদায় করতে এদিন আলিপুরদুয়ারের জনসভা থেকে মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিল্লি যাওয়ার ঘোষণা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। আগামী নির্বাচনের পরে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজধানীর বুকে ঝড় তুলবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার আলিপুরদুয়ারের ফালাকাটায় জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আলিপুরদুয়ার জেলার ৬ লাখ ৬১ হাজার পরিবার রয়েছে যারা ১০০ দিনের কাজের উপর নির্ভরশীল। কিন্তু কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের প্রকল্পে সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে। আবাস যোজনার আট হাজার কোটি টাকা মোদি সরকার বন্ধ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের পর সাধারণ মানুষকে নিয়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দেন অভিষেক।

আলিপুরদুয়ার জেলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কী কাজ করেছে, এদিন সেই প্রসঙ্গও বক্তৃতায় তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে, ১২৬৮ জন চা শ্রমিকের পরিবারকে জমির পাট্টা প্রদান, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ