বাঙালি হয়েও খ্রিষ্টানমতে বিয়ে, জার্মানি প্রেমিককে নিয়ে জীবনের নতুন ইনিংস শুরু সৃজিতার

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করে অভিনেত্রী তাঁর জীবনের সবচেয়ে বড় খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির রোশনাই, চলতি বছরের শুরু থেকেই বিয়ের সানাই বলিউডে। একে একে বিয়ে সারলেন সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি, সানি দেওল পুত্র করণ দেওল দৃশা আচার্য। এই তালিকায় আর কিছুদিন বাদেই নাম লেখাতে চলেছেন বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ-নেতা রাঘব চাড্ডা। যাই হোক, সিনেমার পাশাপাশি হিন্দি টেলিভিশন ইন্ডাট্রিতেও খুশির মরসুম। অনেকদিন ধরেই আলোচনায় ছিলেন, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্রীজিতা দে।তাঁকে শেষ দেখা গিয়েছিল, বিগ বস 16-এ।তাঁর রিলেশিনশিপও রয়েছে চর্চায়।তাঁর সঙ্গঈর নাম, মাইকেল ব্লহম। মুম্বই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও তিনি আদতে বাঙালি পরিবারের সন্তান। কিন্তু বাঙালি হয়েও মন দিয়েছেন বিদেশিকে। দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন তিনি মাইকেলের সঙ্গে।

‘উত্তরণ’ ধারাবাহিকের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে লাইমলাইটে উঠে এসেছিলেন তিনি। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী, বাঙালি হয়েও গত ১ জুলাই দীর্ঘদিনের প্রেমিক মাইকেল ব্লহম-পেপকে খ্রিষ্টান মতে বিয়ে করলেন শ্রীজিতা। তবে বাঙালি ঐতিহ্য একেবারেই ভোলেন নি অভিনেত্রী চলতি বছরের শেষের দিকে বাঙালি রীতি অনুযায়ী মাইকেলকে বিয়ে করবেন তিনি। অবশেষে চার হাত এক হল তাঁদের, গত মাসের শেষের দিকে বিয়ের জন্য জার্মানিতে উড়ে গিয়েছেন তিনি। শ্রীজিতা দে এবং মাইকেল ব্লহম জার্মানির একটি চ্যাপেলে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। অভিনেত্রী বিয়ের জন্যে একেবারেই খ্রিষ্টান পোশাকে সজ্জিত হয়েছিলেন। মাথার ঘোমটা সহ একটি সাদা গাউনে তাঁকে অত্যাশ্চর্য লাগছিল। হাতে একটি ফুলের স্তবক বহন করেছিলেন। আর মাইকেল একটি কালো স্যুটে দুর্দান্ত দেখাচ্ছিলেন। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করে অভিনেত্রী তাঁর জীবনের সবচেয়ে বড় খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন।

জানালেন, “আজ আমরা চিরকালের সূচনা উদযাপন করছি, হাতে হাত রেখে।” প্রসঙ্গত, শ্রীজিতা ২০২১ সালের প্রথম দিকে মাইকেলকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কোভিড মহামারীর কারণে তাঁদের বিয়ে ভেস্তে যায়। মাইকেল ব্লহম-পেপ গত বছর জানুয়ারিতে ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারের সামনে শ্রীজিতাকে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়েছেন।শ্রীজিতা এবং মাইকেল তিন বছরেরও বেশি সময় ধরে একে অপরকে ডেট করছেন। এই দম্পতির প্রথম দেখা হয়েছিল, একটি ক্যাফেতে। মাইকেল, জার্মানির বাসিন্দা হলেও বর্তমানে ভারতে কাজ করেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে