চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুলতলিতে Shootout, গুলিবিদ্ধ তৃণমূলপ্রার্থী

নিজস্ব প্রতিনিধি: গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন পঞ্চায়েত ভোটের(Panchayat Election) আবহে একের পর এক তৃণমূলকর্মীর মৃত্যুতে। কেননা প্রতিটি ক্ষেত্রেই খুনের ঘটনা ঘটেছে। আর সেটা ঘটিয়েছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী বলেন, ‘পঞ্চায়েত ভোটে রাজ্যে ৬ তৃণমূল কর্মীর খুন হয়েছে। আমি আমার ৬ কর্মীকে হারিয়েছি। সবটাই করেছে বাম, বিজেপি, কংগ্রেস মিলে। বিরোধীরা কী সুন্দর বেরাচ্ছে। যা ইচ্ছে তাই করছে। দিল্লিতে যতই দোস্তি হোক না কেন, বাংলায় তিন দলের কুস্তি চলছে।’ মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পরে পরেই কিনা কলকাতার কান ঘেঁষে থাকা দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলায় আক্রান্ত হলেন এক তৃণমূল প্রার্থী(TMC Candidate)। এবারে এই হামলার অভিযোগ উঠেছে দুই বাম দল CPIM-SUCI’র দিকে।

আরও পড়ুন মুখে আমার রাম নাম, হৃদয়জুড়ে মমতার নাম

জানা গিয়েছে, কুলতলির মেরিগঞ্জ এলাকায় সোমবার সন্ধ্যায় প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি। তিনি কুলতলি ব্লকের মেরিগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। প্রচার সেরে রাতে ফেরার পথে কুলতলির কাছেই তাঁকে লক্ষ্য করে গুলি চলে(Shootout) বলে অভিযোগ। পায়ে গুলি লেগে জখম হন তিনি। প্রথমে তাঁকে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। দলের প্রার্থীর ওপর এই হামলার নেপথ্যে SUCI’র হাত রয়েছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। আবার প্রার্থীর অভিযোগ, এই হামলাবাজির পিছনে CPIM-ও জড়িত।

আরও পড়ুন E-Bike ও E-Scooter উৎপাদনে বাংলার ব্রিটেন মউ

সোমবার সন্ধ্যা থেকেই কুলতলির এই এলাকা ছিল উত্তপ্ত। দফায় দফায় বোমাবাজি, সংঘর্ষ চলছিল। তারই মধ্যে কার্যত ঝুঁকি নিয়ে প্রচার সারছিলেন তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি। অশান্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি চালায় বলে অভিযোগ। একাংশের মতে, গন্ডগোলের মাঝে পড়ে পুলিশের গুলি লাগে কুতুবউদ্দিনের পায়ে। তবে তাঁর অভিযোগ, CPIM-ও SUCI’র লোকেরাই তাঁর ওপর গুলি চালিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ