বিকিনিতে সুপার হট শ্রীময়ীর ছবি দেখে উত্তাল নেটপাড়া, ‘কাঞ্চন মল্লিক’কে খুঁজছে ভক্তরা

এদিন সমুদ্রপাড়ে বিকিনি পরে শ্রীময়ীর লাস্যময়ী ছবি দেখে কাত নেটিজেনরা। সঙ্গে ক্যাপশন দিলেন, ‘মনে রাখবেন, ঘুরতে যাওয়াই আনন্দ, গন্তব্য নয়’!

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের চর্চিত জুটি অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক-শ্রীময়ী জুটি। যদিও তাঁদের জুটি দর্শকদের দ্বারা সৃষ্ট। ২০২১ সালে তাঁদের নিয়ে কম কেচ্ছা এবং কাঁদা ছোঁড়াছুঁড়ি হয়নি। তাঁদের সম্পর্কটি সর্বপ্রথম প্রকাশ্যে আনেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্যায়। যিনি তাঁদের সম্পর্ক নিয়েই বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, কাঞ্চন-শ্রীময়ীর মেলামেশা বহুদিন ধরেই চলছে। তাঁরা নাকি পিঙ্কিকে নানাভাবে হুমকিও দিয়েছেন। এদিকে শ্রীময়ীর দাবি, কাঞ্চন তাঁর দাদা তথা মেন্টর সমতুল্য। তাই তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই, সবটাই পিঙ্কির লাইমলাইটে নিজের নাম তোলার একটুও পদক্ষেপ। যদিও এখন আর কাঞ্চন- শ্রীময়ীর সম্পর্ক নিয়ে তেমন কোলাহল হয় না নেটপাড়ায়, তবে শ্রীময়ীর কোনো সাহসী পোশাকের ছবি বা কাঞ্চনের সঙ্গে তাঁকে দেখা গেলেই নেটপাড়ায় রীতিমতো তুলোধনা চলে।

তেমনি, সম্প্রতি শ্রীময়ীর বিকিনি পরা লুক নিয়ে নেটপাড়ায় তাণ্ডব শুরু হয়েছে। বর্তমানে টলি নায়িকাদের বিকিনি পরা ছবি ভাইরাল নতুন বিষয় নয়। ‘বলিউডের পথ অবলম্বন করেছেন’, এমনটা যেমন কটাক্ষ বাণী শুনতে হয় তাঁদের, তেমনি তাঁদের হট এই ফিগারের উষ্ণতায় নেটপাড়ার চোখ কপালে ওঠে। তেমনি এবার বিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে নেটপাড়ার তাপমাত্রা বাড়িয়ে দিলেন ছোট পরদার চেনা মুখ শ্রীময়ী চট্টোরাজ। এই মুহূর্তে তিনি, স্টার জলসার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে অভিনয় করছেন।যেখানে রয়েছেন তাঁর প্রেমিক কাঞ্চন মল্লিকও। এদিন সমুদ্রপাড়ে বিকিনি পরে শ্রীময়ীর লাস্যময়ী ছবি দেখে কাত নেটিজেনরা। সঙ্গে ক্যাপশন দিলেন, ‘মনে রাখবেন, ঘুরতে যাওয়াই আনন্দ, গন্তব্য নয়’!

বিকিনি পরা তাঁর দুই ছবিতে দেখা যাচ্ছে, ক্রসেটের দু পিস পরে আছেন তিনি, চুল খোলা, ঠোঁটে গাড় লাল লিপস্টিক। ছবি দেখে মাথা ঘুরেছে শ্রীময়ীর ভক্তদের। কমেন্ট সেকশনে উপচে পড়েছে কমেন্টের বন্যা। একজন লিখলেন, ‘আমি তো প্রথমে চিনতেই পারিনি। সুপার হট লাগছে।’ তবে কটাক্ষ করতে ছাড়েননি অনেকেই। শ্রীময়ীর এই হট অবতার দেখে কেউ কেউ কাঞ্চন মল্লিকের প্রসঙ্গ বললেন, ‘কাঞ্চনদা কোথায়! একসঙ্গে দুজনে ক্যামেরাবন্দি হলে আরও ভালো লাগতো।’ আরেকজন লিখলেন, ‘কাঞ্চনদা আপনাকে সামলায় কীভাবে!’ সঙ্গে শ্রীময়ীর একটি রিল ভিডিওতে দেখা যাচ্ছে, কালো মোনোকিনিতে হোটেলের সুইমিং পুলে জলকেলিতে মজে নায়িকা। তার এই ছবি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রাজ করছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক