জিতুর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক ঘিরে জল্পনা, অবশেষে প্রাক্তনের বিষয়ে মুখ খুললেন নবনীতা

আমরা পারস্পরিক বোঝোপড়ার মাধ্যমে আলাদা হচ্ছি। এখন সেপারেশন পিরিয়ডে আছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই খবরের শিরোনামে রয়েছেন টলিউডের মিষ্টি জুটি অভিনেতা জিতু কামাল এবং অভিনেত্রী নবনীতা দাস। কিন্তু ৩-৪ মাস আগে থেকেই এই মিষ্টি দম্পতির সম্পর্কের বাঁধন আলগা হয়ে গিয়েছিল। আলাদা আলাদা থাকছিলেন তাঁরা। তখন থেকেই জল্পনা শুরু। শেষমেশ দিন কয়েক আগেই বিচ্ছেদের ঘোষণা করে গোটা বাংলাকে অবাক করে দেন নবনীতা। তবে সেলিব্রিটিদের বিচ্ছেদ মানেই, কোনও তৃতীয় সম্পর্কের যোগদান, এমনটাই চর্চিত। যদিও অভিনেতা-অভিনেত্রীর একের পর এক পোস্টের খেলাতে শেষে ধন্ধে পড়ে গিয়েছিলেন ভক্তরা নিজেও। আদৌ কি তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে, তবে কি জিতুর জীবনে নতুন কেউ এলো? এই নিয়ে বিস্তর আলোচনা ও চলছে সোশ্যাল মিডিয়ায়। এবার সবকিছুর উর্ধ্বে হয়ে শেষমেশ মুখ খুললেন অভিনেত্রী নবনীতা দাস। মাস কয়েক আগে ‘বাবুসোনা’র শ্যুটিংয়ের জন্যে লন্ডন উড়ে যান জিতু। ছবিতে অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে তিনি জুটি বেঁধেছেন! আর এটাই হলো কাল!

নায়কের ডিভোর্সের খবর সামনে আসার পর থেকেই জিতু-শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে চর্চা করছেন নেটিজেনরা। অনেকের ধারণা শ্রাবন্তীর প্রেমে পড়েই জিতুর ঘর ভাঙল। যেহেতু সম্পর্কের টানাপোড়েন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন শ্রাবন্তী। এদিকে শ্রাবন্তীর সঙ্গে ‘আমি আমার মতো’ ছবিতেও কাজ করতে চলেছেন জিতু। পরপর শ্রাবন্তীর সঙ্গে কাজ নিয়েই নানা গুঞ্জন। এবার সংবাদমাধ্যমে নয়, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বোমা ফাটালেন নবনীতা।

মঙ্গলবার ফেসবুক লাইভে এসে নবনীতা বলেন, ‘আমাদের সম্পর্কের ভাঙন একান্তই আমার আর জিতুর মিউচুয়াল ডিসিশন, আমাদের সম্পর্ক ভাঙার জন্য তৃতীয় ব্যক্তি দায়ী নয়। আমি শুনছি, জিতুর সঙ্গে অন্য সহ-অভিনেত্রীর নাম জড়ানো হচ্ছে। অনেকেই শ্রাবন্তী দি ও জিতুর সম্পর্ক নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন। এগুলো একদম ঠিক নয়। আমি এতে আশাহত। শ্রাবন্তীদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। লন্ডনে যখন আমি গিয়েছিলাম তখনও তাঁর সঙ্গে আমি আড্ডা মেরেছি। যা রটছে তা ঠিক নয়। জিতুর সম্পর্কে যা বলা হচ্ছে, হঠাৎ করে সাফল্যের মুখ দেখে ওর ঔদ্ধত্য বেড়ে গিয়েছে- সেটাও ঠিক নয়। ও যখন সাফল্য পাচ্ছে আমি ওর পাশেই ছিলাম। জিতুর মধ্যে কোনও বদল আসেনি (সাফল্যের মুখ দেখেও), বাড়িতে সময় দেওয়াটা কমেছিল হয়ত। প্রফেশন্যাল ইগো আমাদের মধ্যে কোনওদিন আসেনি। আমরা পারস্পরিক বোঝোপড়ার মাধ্যমে আলাদা হচ্ছি। এখন সেপারেশন পিরিয়ডে আছি। ডিভোর্সটা মিউচুয়াল করতে চাইছি, সেইমতোই কন্ট্রাক্ট হয়েছে আমাদের। আমরা প্রায় সাড়ে তিন-চার মাস আলাদা রয়েছি। সেটা নিজেরাই ঠিক করেছি।’ তবে অভিনেত্রীর কথায় স্পষ্ট যে, তাঁরা মতের অমিল হওয়ার কারণেই আলাদা হচ্ছেন।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!