তেজি শেয়ারবাজার, পাঁচ দিনে ৭.৯ লক্ষ কোটি লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কথায় আছে ‘ওপরওয়ালা যব ভি দেতা, দেতা ছপ্পর ফড়কে’। তবে এবার ওপরওয়ালা নন, শেয়ারবাজার বিনিয়োগকারীদেরই ছপ্পর ফড়কে দিচ্ছে। গত পাঁচ দিন ধরে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে সেনসেক্স আর নিফটি। আর তাতেই বিনিয়োগকারীদের পকেটে লাভ হিসেবে ঢুকেছে বিপুল পরিমাণ টাকা। যে পরিমাণ টাকা ঢুকেছে তা শুনলে অবশ্যই অনেকের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। গত পাঁচ দিনে শেয়ারবাজারের দৌলতের ৭.৯ লক্ষ কোটি টাকা লাভ করেছেন বিনিয়োগকারীরা।

গত মঙ্গলবার থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছিল শেয়ারবাজার। ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে মাঝে তিন দিন বন্ধ ছিল লেনদেন। বুধবার থেকে সেনসেক্স আর নিফটির রেখচিত্র চড়চড় করে ঊর্ধ্বমুখী হতে শুরু করে। ইতিহাসে প্রথমবার ৬৪ হাজারের গণ্ডি টপকানোর পরে সোমবার ৬৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। মঙ্গলবার তা আরও বেড়ে সাড়ে ৬৫ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। পাঁচদিনে ২,৫০০ পয়েন্টের মতো বেড়েছে সেনসেক্স। এদিন বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৬৫ হাজার ৪৭৯ দশমিক ০৫ সূচকে। আর বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত বিভিন্ন সংস্থার মিলিত মূলধন দাঁড়িয়েছে ২,৯৮,৫৭, ৬৪৯.৩৮ কোটি টাকা।

তবে লক্ষ্মীলাভের ক্ষেত্রে গত বছরের জুলাইকে টেক্কা দিতে পারেনি এবারের জুলাই। গত বছর জুলাই মাসে পাঁচ দিনে বিএসই সেনসেক্স বেড়েছিল ২,২৬৫.৮ সূচক। আর তার ফলে লাভ হিসেবে বিনিয়োগকারীদের পকেটে ঢুকেছিল নয় লক্ষ ৭৬ হাজার ৭৪৯ দশমিক ৭৮ কোটি টাকা।  

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের