পারিশ্রমিকের টাকা ফেরালেন সামান্থা, নিচ্ছেন দীর্ঘ বিরতি, হঠাৎ কী হল নায়িকার?

তাই দুটি প্রকল্প শেষ করার পরেই, সামান্থা রুথ প্রভু তাঁর স্বাস্থ্যের দিকে মনোনিবেশের জন্য কাজ থেকে দীর্ঘ বিরতি নিচ্ছেন৷

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি, তাঁকে নিয়ে কম চর্চাও হয়না। বলা চলে প্রায়শই খবরে শিরোনামে থাকতে ভালবাসেন অভিনেত্রী। কখনও ব্যক্তিগত কারণে আবার কখনও পেশাগত কারণে অভিনেত্রী চর্চায় উঠে আসেন। বিগত অনেকগুলি মাস পরে গত বছর অভিনয়ে ফিরেছিলেন অভিনেত্রী।অভিনেত্রী তাঁর মায়োসাইটিস অটোইমিউন রোগে আক্রান্ত হওয়ার কথা ২০২২ সালের অক্টোবরে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন। সেই কারণে বিদেশে চিকিৎসাধীন ছিলেন। তবে সুস্থ হয়েই কাজে ফেরেন অভিনেত্রী। গতবছর থেকে এখনও পর্যন্ত তাঁর অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে, যশোদা, শকুন্তলম।

যদিও ছবি দুটোই বক্সঅফিসে ব্যার্থ। এদিকে প্রিয়াঙ্কা চোপড়ার সিটাডেল-সিরিজের হিন্দি সংস্করণে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন সামান্থা। সেই শুটিংও শেষের পর্যায়ে। আর এখন বিজয় দেবেরকোন্ডার সঙ্গে তাঁর ‘খুশি’ চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায়। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও আচমকাই তাঁর কী হল যে, লম্বা বিরতি নিয়ে নিলেন সামান্থা? এমনকি আসন্ন প্রজেক্টের নেওয়া টাকাও ফেরত দিয়ে দিলেন তিনি। কী হল? সামান্থা রুথ প্রভু দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম। সঙ্গে তিনি একজন প্যান-ইন্ডিয়া তারকাও।

তবে ‘পুষ্পা’তে আল্লু অর্জুনের সঙ্গে তাঁর আইটেম নম্বর ‘উউ আন্তাভা’-তাঁকে বেশি জনপ্রিয়তা এনে দেয়। কিন্তু হঠাৎ কি হল, অভিনেত্রী এক বছরের জন্য দীর্ঘ বিরতি নিয়ে নিলেন। বর্তমানে তিনি বিজয় দেবেরকোন্ডার সঙ্গে কুশি শুটিংয়ে ব্যস্ত। আগামী তিনদিনের মধ্যেই শেষ হবে এই ছবির চূড়ান্ত শুটিং শিডিউল। শেষ হয়ে যাবে সিটাডেলের শুটিং-ও। তাই দুটি প্রকল্প শেষ করার পরেই, সামান্থা রুথ প্রভু তাঁর স্বাস্থ্যের দিকে মনোনিবেশের জন্য কাজ থেকে দীর্ঘ বিরতি নিচ্ছেন৷ অভিনেত্রী ইতিমধ্যেই চুক্তিবদ্ধ প্রকল্পগুলির জন্য প্রযোজকদের কাছ থেকে অগ্রিম অর্থ ফেরত দিয়েছেন। অন্তত কিছু সময়ের জন্য তিনি তেলেগু বা বলিউডের কোনও সিনেমায় সাইন করার পরিকল্পনা করছেন না।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে