‘পঞ্চমী’ ধারাবাহিক থেকে সরে এলেন নায়ক, দীর্ঘ পোস্টের মাধ্যমে ঘোষণা রাজদীপের

সমস্ত শুরুর একটি শেষ থাকে। আর সব শেষ থেকেই শুরু হয় নতুন কিছু। আমার এই কিঞ্জল হয়ে ওঠার সফরটা দুর্দান্ত ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে যেমন একের পর এক সিরিয়াল শেষ হওয়ার ধুম, অন্যদিকে সিরিয়াল ছেড়ে চলে যাচ্ছেন একের পর এক মুখ্য তারকারা। এবার স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পঞ্চমী’ থেকে সরে এলেন ধারাবাহিকের নায়ক রাজদীপ গুপ্ত। আর এই কথা নায়ক নিজেই তাঁর ফেসবুকের মাধ্যমে অনুরাগীদের জানালেন। কিন্তু আচমকাই কেন বললেন অভিনেতা, শেষ থেকে শুরু করতে চলেছেন তিনি? গত বছরের শেষ থেকে শুরু হয় পঞ্চমীর সফর। বাংলা টেলিভিশনের প্রথম VFX-কেন্দ্রিক ধারাবাহিক ‘পঞ্চমী’। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় কামব্যাক করেছিলেন রাজদীপ গুপ্ত। বর্তমানে তিনি বেজায় ব্যস্ত ওয়েবসিরিজের কাজে। বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ওগো বধূ সুন্দরীর মাধ্যমেই অভিনয়ে আত্মপ্রকাশ তাঁর।

তাই দীর্ঘদিন পর অভিনেতাকে টিভির পর্দায় দেখে উচ্ছ্বসিত হয়ে গিয়েছিলেন ভক্তরা। পঞ্চমীতে নায়কের ভূমিকায় অভিনয় করছিলেন রাজদীপ। তবে এখন সিরিয়ালে তিনি মৃত, বিগত বেশ কয়েকদিন ধরেই তাঁকে সিরিয়ালে দেখা যাচ্ছে না। অনুমান ছিল, আবারও ফিরে আসবেন রাজদীপ। নায়িকা তাঁকে বিপদ থেকে উদ্ধার করবেন। কিন্তু সেটা আর হলনা। সেই ঘোষণা খোদ নায়কই করলেন। এ যেন বিনা মেঘে বজ্রপাত। গতকাল একটি পোস্ট করে জানালেন, তিনি আর পঞ্চমী সিরিয়ালের অংশ নন। তাঁর চরিত্রের সফর শেষ। তাঁকে আর এখানে দেখা যাবে না।

সঙ্গে ধারাবাহিকের সেটে কাটানো নানা মুহূর্তের ছবি দিয়ে করলেন লম্বা পোস্ট। তাঁর পোস্টে উঠে এলো আবেগ। অভিনেতা লিখলেন, ‘সমস্ত শুরুর একটি শেষ থাকে। আর সব শেষ থেকেই শুরু হয় নতুন কিছু। আমার এই কিঞ্জল হয়ে ওঠার সফরটা দুর্দান্ত ছিল। অনেক মজা করেছি, অনেক ভালোবাসা পেয়েছি। কিছু পুরনো বন্ধুদের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেলাম, আর কিছু নতুন বন্ধু তৈরি হল। পঞ্চমী আমার অন্যতম পছন্দের প্রজেক্ট হয়ে থাকবে। এটার হাত ধরেই আমি টিভিতে কামব্যাক করেছিলাম যদিও আমি কখনই টিভিকে মন থেকে ছাড়িনি। আমি এখানে ছিলাম, আছি আর থাকব সবসময়। কিন্তু এখন পঞ্চমীতে আমার সফর শেষ হল। শীঘ্রই নতুন আপডেট নিয়ে ফিরব।’ স্বাভাবিক ভাবেই কিঞ্জলের এই পোস্টের পরেই মন খারাপ ভক্তদের। আপাতত তাঁর নতুন কাজের অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন