বাজারে নতুন প্রিমিয়াম গাড়ি আনল মারুতি, দাম কত জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বরাবরই কম দামের গাড়ির জন্য গাড়িবিলাসীদের কাছে পছন্দের ব্র্যান্ড হিসেবে পরিচিত মারুতি-সুজুকি। দেশের বহু মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করেছে সংস্থাটি। সেই স্বল্প দামের গাড়ি নির্মাতা সংস্থাই বুধবার বাজারে নিয়ে এলো দামি গাড়ি। ‘ইনভিকটো’ নামে নয়া ব্র্যান্ডের গাড়ির দাম শুনলে চমকে উঠতে পারেন গাড়িবিলাসীরা। নয়া ব্র্যান্ডের গাড়ির দাম সর্বনিম্ন ২৪ লক্ষ ৭৯ হাজার টাকা। সর্বোচ্চ ২৮ লক্ষ ৪২ হাজার টাকা। দেশীয় গাড়ি বাজারে যে সব দামি গাড়ি রয়েছে সেই তালিকায় এবার ঠাঁই পেল মারুতির নয়া গাড়ি।

এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নতুন ‘ইনভিকটো’ ব্র্যান্ডের গাড়ি তিনটি মডেলে মিলবে। সাত আসনের জেটা প্লাস, আট আসনের জেটা প্লাস এবং সাত আসনের আলফা প্লাস। আপাতত নতুন গাড়ি পাওয়া যাবে চার রঙের। তার মধ্যে নেক্সা ব্লু ও মিসটিক হোয়াইটও রয়েছে। নতুন ব্র্যান্ডের গাড়ি নেক্সা প্রিমিয়াম রিটেল নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করা হবে। পেট্রল চালিত গাড়িটিতে হাইব্রিড মোটর ব্যবহার করা হয়েছে। গাড়িবিলাসীরা যাতে নতুন ব্র্যান্ডের গাড়ি কিনতে পারেন তার জন্য মাসিক কিস্তিতে দাম পরিশোধ করার সুযোগ দিচ্ছে মারুতি সংস্থা। সেক্ষেত্রে মাসে ৬১ হাজার ৮৬০ টাকা পরিশোধ করতে হবে।

মারুতির এক মুখপাত্র জানিয়েছেন, বাজারে আসা ইনভিকটো বিখ্যাত গাড়ি নির্মাতা সংস্থা টয়েোটার ইনোভা হাইক্রস এমপিভির পরিবর্তিত সংস্করণ। ২০১৬ সালেই টয়োটার সঙ্গে যৌথ অংশীদারিত্বে নতুন গাড়ি নির্মান শুরু করেছে মারুতি। নয়া গাড়ি তারই ফসল।  

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের